Madhyamik Life Science Chapter 01 MCQ Question Answer
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন ও উত্তর ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে জীবনের মৌলিক ধারণা, কোষ, টিস্যু এবং বিভিন্ন জীববৈজ্ঞানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা সহজ ভাষায় গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সঠিক উত্তরগুলি তুলে ধরেছি, যা মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হবে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর MCQ
MCQ Mode
Chapter 01
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | Madhyamik Life Science Chapter 01 MCQ Question and Answer
১. জীবের সাড়া প্রদানের ক্ষমতা কে বলে ?
উদ্দীপনা
সংবেদন
উত্তেজিতা
সম্বন্ধয়সাধণ
গ. উত্তেজিতা
২. ক্রেসকোগ্রাফ আবিষ্কার করেন কে ?
প্রফুল্লচন্দ্র রায়
জগদীশচন্দ্র বসু
সি ভি রমন
সেলিম আলি
খ. জগদীশচন্দ্র বসু
৩. উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে প্রথম কে বলেন ?
জগদীশচন্দ্র বসু
ডারউইন
ল্যামার্ক
ডিক্সন ও জলি
ক. জগদীশচন্দ্র বসু
৪. ভৌত সমন্বায়ক, স্নায়ুতন্ত্র অনুপস্থিত যে ধরনের জীবে ?
প্রাণীতে
উদ্ভিদে
বিশেষ কিছু উদ্ভিদে
সকল প্রাণীতে
খ. উদ্ভিদে
৫. বনচাঁড়ালের (ডেসমোডিয়াম) পার্শ্বপত্রে কোন চলন দেখা যায় ?
জিওট্রপিক চলন
ফটোন্যাস্টিক চলন
প্রকরণ চলন
সিসমোন্যাস্টিক চলন
গ. প্রকরণ চলন
৬. স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রকগুলিকে বন্ধ হতে সাহায্য করে যে কোশটি, তা হল ?
প্যারেনকাইমা কোশ
উপাধান কোশ
স্নায়ু কোশ
সবকটি
খ. উপাধান কোশ
৭. বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে কী বলে ?
ন্যাস্টিক চলন
ট্যাকটিক চলন
ট্রপিক চলন
বক্রচলন
খ. ট্যাকটিক চলন
৮. উদ্ভিদের প্রকরণ চলন ঘটবার প্রধান কারণ কী ?
উষ্ণতার তারতম্য
কোশের রসস্ফীতি চাপের পার্থক্য
অক্সিজেনের গাঢ়ত্ব বৃদ্ধি
অভিকর্ষ বলের প্রভাব
খ. কোশের রসস্ফীতি চাপের পার্থক্য
৯. আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বক্র চলনকে কী বলে ?
ফটোট্রপিক চলন
থার্মোন্যাস্টিক চলন
ফটোন্যাস্টিক চলন
ফটোট্যাকটিক চলন
গ. ফটোন্যাস্টিক চলন
১০. সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে আসে—এটি কোন প্রকার চলন ?
জল প্রতিকূলবর্তী চলন
আলোক অনুকূলবর্তী চলন
অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
সবকটি
গ. অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
১১. উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়—এটি কোন ধরনের চলন ?
পজিটিভ ফটোট্রপিক
ফটোট্যাকটিক
ফটোন্যাস্টিক
প্রকরণ
ক. পজিটিভ ফটোট্রপিক
১২. ক্লাইডোমোনাস আলোক উৎসের দিকে এগিয়ে যায় আবার তীব্র আলো থেকে দূরে সরে যায়—এটি কোন চলন ?
ট্রপিক চলন
ট্যাকটিক চলন
ন্যাস্টিক চলন
কোনাটিই নয়
খ. ট্যাকটিক চলন
১৩. পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়—এটি কোন ধরনের চলন ?
নিকটিন্যাস্টিক চলন
হাইপোন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন
ফটোন্যাস্টিক চলন
ঘ. ফটোন্যাস্টিক চলন
১৪. উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয়—এটি একপ্রকার কী চলন ?
ফটোট্রপিক চলন
জিওট্রপিক চলন
ন্যাস্টিক চলন
কোনাটিই নয়
খ. জিওট্রপিক চলন
১৫. উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়—এটি একপ্রকার কী চলন ?
ফটোট্রপিক চলন
জিওট্রপিক চলন
অনুকূল হাইড্রোট্রপিক চলন
ন্যাস্টিক চলন
গ. অনুকূল হাইড্রোট্রপিক চলন
১৬. যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, তা হল—
ন্যাস্টিক চলন
ট্যাকটিক চলন
ট্রপিক চলন
প্রোটোপ্লাজমীয় চলন
গ. ট্রপিক চলন
১৭. উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কী বলে ?
বৃদ্ধিজ চলন
ন্যাস্টিক চলন
ট্রপিক চলন
ট্যাকটিক চলন
খ. ন্যাস্টিক চলন
১৮. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে—এটি কোন চলন ?
ফটোন্যাস্টিক চলন
থার্মোন্যাস্টিক চলন
সিসমোন্যাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন
খ. থার্মোন্যাস্টিক চলন
১৯. তির্যক আলোকবর্তী চলন দেখা যায় কোথায় ?
পাতায়
মূলে
কাণ্ডে
ফুলে
ক. পাতায়
২০. সপুষ্পক উদ্ভিদের শাখামূলের চলন হয়—
অনুকূল অভিকর্ষবর্তী
প্রতিকূল অভিকর্ষবর্তী
তির্যক অভিকর্ষবর্তী
অনুকূল আলোকবর্তী
গ. তির্যক অভিকর্ষবর্তী
২১. নিদ্রাচলন (নিকটিন্যাস্টি) দেখা যায় কোথায় ?
শিমুল গাছের পাতায়
তেঁতুল গাছের পাতায়
আম গাছের পাতায়
কচু গাছের পাতায়
খ. তেঁতুল গাছের পাতায়
২২. শর্করা দ্বারা আকৃষ্ট মসের পুংজনন কোশ ডিম্বাণুর দিকে অগ্রসর হয়—এটি কোন চলন ?
কেমোট্যাকটিক চলন
থার্মোন্যাস্টিক চলন
কেমোন্যাস্টিক চলন
জিওট্রপিক চলন
ক. কেমোট্যাকটিক চলন
২৩. জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়—এটি কোন চলন ?
ফটোন্যাস্টিক
কেমোন্যাস্টিক
থার্মোন্যাস্টিক
সিসমোন্যাস্টিক
ক. ফটোন্যাস্টিক
২৪. তাপমাত্রার তারতম্যের কারণে টিউলিপ ফুলের চলন—এটি কী ?
সূর্যমুখী, থার্মোন্যাস্টি
গোলাপ, সিসমোন্যাস্টি
টিউলিপ, ফটোন্যাস্টি
টিউলিপ, থার্মোন্যাস্টি
ঘ. টিউলিপ, থার্মোন্যাস্টি
২৫. আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে কী বলে ?
ফটোট্রপিক
ফটোন্যাস্টিক
ফটোট্যাকটিক
হাইড্রোট্রপিক
গ. ফটোট্যাকটিক
২৬. নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে উদ্ভিদের কোন অঙ্গে ?
কান্ড
মূল
পাতা
ফুল
ক. কান্ড
২৭. সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুল ফোটে—এটি কোন চলন ?
ফটোন্যাস্টিক
থার্মোন্যাস্টিক
কেমোন্যাস্টিক
ফটোট্রপিক
ক. ফটোন্যাস্টিক
২৮. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে—এটি কী ?
কেমোন্যাস্টি
সিসমোন্যাস্টি
ফটোট্রপিজম
ফটোট্যাকটিক চলন
খ. সিসমোন্যাস্টি
২৯. গমনে সক্ষম উদ্ভিদ কোনগুলি ?
ভলভক্স
ক্ল্যামাইডোমোনাস
a ও b উভয়
স্পাইরোগাইরা
গ. a ও b উভয়
৩০. উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী ?
অক্সিন
থাইরক্সিন
জিব্বেরেলিন
সাইটোকাইনিন
ক. অক্সিন
৩১. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়—এটি কী ?
ফটোন্যাস্টি
সিসমোন্যাস্টি
কেমোন্যাস্টি
থার্মোন্যাস্টি
ক. ফটোন্যাস্টি
৩২. সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ স্পর্শ করলে বেঁকে গিয়ে তাকে চেপে ধরে—এটি কী ?
সিসমোন্যাস্টি
থার্মোন্যাস্টি
ফটোন্যাস্টি
কেমোন্যাস্টি
ঘ. কেমোন্যাস্টি
৩৩. ট্রপিক চলন সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি ?
এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
উদ্ভিদ বা অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
ভলভক্সে এই চলন দেখা যায়
উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন
ঘ. উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) শূন্যস্থান পূরণ করো প্রশ্ন ও উত্তরঃ
1. জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে ________ বলে ।
জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে।
2. উদ্ভিদের ________ না থাকায় প্রাণীর মতো দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা থাকে না।
উদ্ভিদের স্নায়ুতন্ত্র না থাকায় প্রাণীর মতো দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা থাকে না।
3. ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের ________ দ্বারা।
ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের গতিপথ দ্বারা।
4. বনচাঁড়াল এর বিজ্ঞানসম্মত নাম ________।
বনচাঁড়াল এর বিজ্ঞানসম্মত নাম Desmodium gyrans।
5. প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংগঠিত চলন হল ________ চলন ।
প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংগঠিত চলন হল জৈবিক চলন।
6. উদ্ভিদের চলন অসমান বৃদ্ধির ফলে বা ________ প্রভাবেও ঘটে ।
উদ্ভিদের চলন অসমান বৃদ্ধির ফলে বা হরমোনের প্রভাবেও ঘটে।
7. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ________ চলন বলে।
উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ন্যাস্টিক চলন বলে।
8. ট্রপিক চলন হল একপ্রকার ________ বক্রচলন।
ট্রপিক চলন হল একপ্রকার আবিষ্ট বক্রচলন।
9. ________ দ্বারা সংঘটিত বক্রচলনকে আবিষ্ট বক্রচলন বলে ।
উদ্দীপক দ্বারা সংঘটিত বক্রচলনকে আবিষ্ট বক্রচলন বলে।
10. ________ বক্রচলনে উদ্দীপকের প্রয়োজন হয় না ।
স্বতঃস্ফূর্ত বক্রচলনে উদ্দীপকের প্রয়োজন হয় না।
11. আদা, হলুদের গ্রন্থিকন্দের অনুভূমিকভাবে বৃদ্ধি পাওয়া হল ________ চলন ।
আদা, হলুদের গ্রন্থিকন্দের অনুভূমিকভাবে বৃদ্ধি পাওয়া হল ডায়াজিওট্রপিক চলন।
12. পাতার বৃদ্ধি হল ________ আলোকবর্তী চলন।
পাতার বৃদ্ধি হল তীর্যক আলোকবর্তী চলন।
13. ________ উদ্দীপনায় সাড়া দেয় লজ্জাবতী ।
স্পর্শ উদ্দীপনায় সাড়া দেয় লজ্জাবতী।
14. অভিকর্ষের দিকে অঙ্গের সঞ্চালনকে ________ চলন বলে ।
অভিকর্ষের দিকে অঙ্গের সঞ্চালনকে জিওট্রপিক চলন বলে।
15. উদ্ভিদের বক্রতাজনিত চলন মূলত ________ চলন ।
উদ্ভিদের বক্রতাজনিত চলন মূলত বৃদ্ধিজ চলন।
16. সূর্যের আলো প্রধান উদ্দীপক বলে ফটোট্রপিজমকে ________ ও বলে ।
সূর্যের আলো প্রধান উদ্দীপক বলে ফটোট্রপিজমকে হেলিওট্রপিজম ও বলে।
17. সুন্দরী উদ্ভিদের শ্বাসমূলে ________ জিওট্রপিক চলন দেখা যায় ।
সুন্দরী উদ্ভিদের শ্বাসমূলে প্রতিকূলবর্তী জিওট্রপিক চলন দেখা যায়।
18. লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম ________।
লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম Mimosa pudica।
19. ভেনাস ফ্লাইট্রাপ উদ্ভিদে ________ চলন দেখা যায় ।
ভেনাস ফ্লাইট্রাপ উদ্ভিদে কেমোন্যাস্টিক চলন দেখা যায়।
20. ভলভক্স-এর আলোর দিকে চলন হল ________ পজিটিভ চলন।
ভলভক্স-এর আলোর দিকে চলন হল ফটোট্যাকটিক পজিটিভ চলন।
21. ________ চলন একপ্রকার সামগ্রিক চলন।
ট্যাকটিক চলন একপ্রকার সামগ্রিক চলন।
22. টিউলিপ বেশি উষ্ণতায় ফোটে , এটি একপ্রকার ________ চলন।
টিউলিপ বেশি উষ্ণতায় ফোটে , এটি একপ্রকার থার্মোন্যাস্টিক চলন।
23. উষ্ণতার তীব্রতা যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটায়, তখন তাকে ________ চলন বলে।
উষ্ণতার তীব্রতা যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটায়, তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বলে।
24. গমনে সক্ষম একটি উদ্ভিদ হল ________।
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল ভলভক্স।
25. আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ________ ধর্মটি প্রমাণ করো।
আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা /উত্তেজিতা ধর্মটি প্রমাণ করো।
