Class 12

Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2027 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2027

Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2025-26

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র উত্তরসহ ২০২৭ সালের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। এই পোস্টে প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের সঠিক ও সহজবোধ্য উত্তর উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারে এবং পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে করতে পারে। Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2027 দ্রুত পুনরাবৃত্তি ও পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে সহায়ক হবে।

History SEM IV

একদম নিচে pdf টি দেওয়া আছে।

1. কে প্রথম বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন?

A. কৃত্তিবাস ওঝা
B. মালাধর বসু
C. চণ্ডীদাস
D. কৃষ্ণদাস কবিরাজ
A. কৃত্তিবাস ওঝা

2. গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন?

A. 1486
B. 1469
C. 1483
D. 1532
B. 1469

3. ভারতে সুফিদের চিশতি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. নিজামউদ্দিন আউলিয়া
B. কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
C. খোয়াজা মইনুদ্দিন চিশতি
D. শেখ নাসিরউদ্দিন
C. খোয়াজা মইনুদ্দিন চিশতি

4. নিম্নলিখিতদের মধ্যে কে শ্রীচৈতন্যের শিষ্য ছিলেন?

A. রূপ গোস্বামী
B. বান্দা বাহাদুর
C. মাধব দেব
D. তুকারাম
A. রূপ গোস্বামী

5. কোন সুফি সম্প্রদায় ভারতে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল?

A. সুহরাবর্দি
B. চিশতি
C. শাত্তারি
D. নাকশবন্দি
B. চিশতি

6. কোন রাজ্যকে লর্ড ডালহৌসি অপশাসনের অজুহাতে দখল করেছিলেন?

A. পাঞ্জাব
B. মহারাষ্ট্র
C. অযোধ্যা
D. হায়দরাবাদ
C. অযোধ্যা

7. নিম্নে উল্লিখিত অ্যাক্টগুলির মধ্যে কোনটির দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল?

A. 1784-এর পিটস ইন্ডিয়া অ্যাক্ট
B. 1773-এর রেগুলেটিং অ্যাক্ট
C. 1793-এর চার্টার অ্যাক্ট
D. 1813-এর চার্টার অ্যাক্ট
B. 1773-এর রেগুলেটিং অ্যাক্ট

8. স্তম্ভ-ক ও স্তম্ভ-খ মেলাও :

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি অধিকার c) 1765
ii) বাংলায় দুর্ভিক্ষ d) 1770
iii) ওয়ান্ডিওয়াশ-এর যুদ্ধ a) 1760
iv) বক্সারের-এর যুদ্ধ b) 1764

সঠিক বিকল্পটি নির্বাচন করো :

A. (i) – a, (ii) – d, (iii) – c, (iv) – b
B. (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
C. (i) – c, (ii) – d, (iii) – b, (iv) – a
D. (i) – a, (ii) – d, (iii) – b, (iv) – c
B. (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b

9. 1858 সালে পীল কমিশন গঠন হয়েছিল কোন উদ্দেশ্যে?

A. পুলিশের তদারকি
B. সামরিক বাহিনীর পুনর্গঠন
C. সিভিল সার্ভিস-এর তদারকি
D. রেল ব্যবস্থার পর্যবেক্ষণ
B. সামরিক বাহিনীর পুনর্গঠন

10. পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনানায়ক কে ছিলেন?

A. বুসি
B. টমাস রো
C. লর্ড কর্নওয়ালিস
D. রবার্ট ক্লাইভ
D. রবার্ট ক্লাইভ

11. ‘ইউরোপের রুগ্ন মানুষ’ কোন দেশকে বলা হতো?

A. ইংল্যান্ড
B. জার্মানি
C. তুর্কি
D. রুশ
C. তুর্কি

12. ইন্দোনেশিয়ার কোন অঞ্চলকে মশলা দ্বীপ বলা হতো?

A. জাভা (যবদ্বীপ)
B. সুমাত্রা
C. মলুক্কা
D. বর্নিয়ো
C. মলুক্কা

13. ওয়েল্টপলিটিক (Weltpolitik)-এর প্রবক্তা কে ছিলেন?

A. কাইজার দ্বিতীয় উইলিয়াম
B. বিসমার্ক
C. দ্বিতীয় লিওপোল্ড
D. ক্যাম্পবেল
A. কাইজার দ্বিতীয় উইলিয়াম

14. কোন ইউরোপীয় প্রথম আমেরিকা মহাদেশে পদার্পণ করেছিলেন?

A. আমেরিগো ভেসপুচি
B. হার্নান্দো কর্টেস
C. ফ্রান্সিসকো পিজারো
D. ক্রিস্টোফার কলম্বাস
D. ক্রিস্টোফার কলম্বাস

15. মার্কেন্টাইলবাদ ছিল একটি—

A. সামরিক কৌশল
B. ধর্মীয় নীতি
C. কৃষি পদ্ধতি
D. আর্থিক নীতি
D. আর্থিক নীতি

16. মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন?

A. ফ্রান্স
B. চীন
C. মরক্কো
D. ইতালি
D. ইতালি

17. ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?

A. মরক্কো
B. ইরান
C. আরব
D. ইরাক
A. মরক্কো

18. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতে এসেছিলেন?

A. আল-বিরুনি
B. মার্কো পোলো
C. ইবন বতুতা
D. ফ্রাসোয়া বার্নিয়ে
A. আল-বিরুনি

19. নিম্নলিখিতদের মধ্যে কে পর্তুগীজ পর্যটক ছিলেন না?

A. ডমিঙ্গো পায়েজ
B. দুয়ার্তে বারবোসা
C. ফার্নাও নুনিজ
D. ক্যাপ্টেন হকিন্স
D. ক্যাপ্টেন হকিন্স

20. ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?

A. সংস্কৃত
B. মারাঠি
C. বাংলা
D. তেলুগু
D. তেলুগু

21. কোন সালের চার্টার অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর-জেনারেল ভারতের গভর্নর-জেনারেল হলেন?

A. 1793
B. 1813
C. 1833
D. 1853
C. 1833

22. মহারাজা রঞ্জিত সিংহ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কোন সালে অমৃতসর-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

A. 1807
B. 1809
C. 1810
D. 1811
B. 1809

23. স্তম্ভ-ক এবং স্তম্ভ-খ মেলাও :

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) চিরস্থায়ী বন্দোবস্ত b) বাংলা, বিহার, উড়িষ্যা
ii) রায়তওয়ারি বন্দোবস্ত a) দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারত
iii) মহলওয়ারি বন্দোবস্ত d) গাঙ্গেয় উপত্যকা, মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত
iv) ভাইয়াচারী বন্দোবস্ত c) পাঞ্জাব

সঠিক বিকল্পটি নির্বাচন করো :

A. (i) – a, (ii) – c, (iii) – b, (iv) – d
B. (i) – b, (ii) – a, (iii) – c, (iv) – d
C. (i) – b, (ii) – d, (iii) – a, (iv) – c
D. (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c
D. (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c

24. ভারতীয় সিভিল সার্ভিস-এ যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. সুভাসচন্দ্র বসু
C. সত্যেন্দ্রনাথ ঠাকুর
D. সত্যেন্দ্র প্রসাদ সিংহ
C. সত্যেন্দ্রনাথ ঠাকুর

25. কয়লা খনিতে শ্রমিকের জন্য ‘কার টাগর এন্ড কোম্পানি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. দ্বারকানাথ ঠাকুর
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. সত্যেন্দ্রনাথ ঠাকুর
D. রাজেন্দ্রনাথ মুখার্জী
A. দ্বারকানাথ ঠাকুর

26. ‘চৈতন্য চরিতামৃত’ কে রচনা করেছিলেন?

A. কৃষ্ণদাস কবিরাজ
B. বৃন্দাবন দাস
C. জয়দেব
D. নানক দেব
A. কৃষ্ণদাস কবিরাজ

27. সেলিম চিশতির দরগাহ কোথায় অবস্থিত?

A. আজমের
B. দিল্লি
C. আগ্রা
D. ফতেহপুর সিক্রি
D. ফতেহপুর সিক্রি

28. সুফি সম্প্রদায়ে শিক্ষককে বলা হত—

A. দরগাহ
B. মুরিদ
C. পীর
D. খানকাহ
C. পীর

29. আহ্লাসানি পেদান্না কোন রাজার সভাকবি ছিলেন?

A. তিরুমালা পেনুগোণ্ডা
B. বীর নরসিংহ
C. কৃষ্ণদেব রায়
D. নরসিংহ
C. কৃষ্ণদেব রায়

30. রাজা গণেশ কোন সুলতানকে পরাজিত করে বাংলায় হিন্দু শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন?

A. আলাউদ্দিন হোসেন শাহ
B. শামসউদ্দিন ইলিয়াস শাহ
C. আলাউদ্দিন ফিরোজ শাহ
D. রুকনউদ্দিন বরবক শাহ
C. আলাউদ্দিন ফিরোজ শাহ

31. 1899 সালে কোন দেশ চীনের জন্য ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করে?

A. জাপান
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. ব্রিটেন
D. চীন
B. মার্কিন যুক্তরাষ্ট্র

32. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক ব্যাখ্যাটি চয়ন করো:

বিবৃতি: ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি ‘আফ্রিকা দখলের লড়াই’ শুরু করে।
ব্যাখ্যা:

A. সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলি আফ্রিকা দখল করে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল।
B. আফ্রিকার সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে।
C. আফ্রিকায় শিল্প প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
D. ক্রীতদাস প্রথার জন্য।
A. সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলি আফ্রিকা দখল করে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল।

33. মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার অবসানে কোন ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

A. জেন্দ আভেস্তা
B. বাইবেল
C. আঙ্কেল টমস ক্যাবিন
D. পিল্গ্রিমস প্রোগ্রেস
C. আঙ্কেল টমস ক্যাবিন

34. স্তম্ভ-ক ও স্তম্ভ-খ মেলাও :

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) পর্তুগিজ c) হুগলী
ii) ওলন্দাজ d) চুঁচুড়া
iii) ফরাসী b) চন্দননগর
iv) ইংরেজ a) কলকাতা

সঠিক বিকল্পটি নির্বাচন করো :

A. (i) – d, (ii) – b, (iii) – c, (iv) – a
B. (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
C. (i) – c, (ii) – d, (iii) – b, (iv) – a
D. (i) – a, (ii) – b, (iii) – d, (iv) – c
C. (i) – c, (ii) – d, (iii) – b, (iv) – a

35. কোন সালে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল?

A. 1770
B. 1771
C. 1773
D. 1774
C. 1773

36. নিম্নলিখিত বংশগুলির সঠিক ক্রম কোনটি?

I. তুঘলক
II. সালুভ
III. সঙ্গম
IV. আরবিডু

বিকল্পসমূহ:

A. I, III, IV, II
B. III, II, IV, I
C. III, IV, II, I
D. III, II, I, IV
D. III, II, I, IV

37. কোন রাজার শাসনকালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন?

A. বল্লাল সেন
B. লক্ষ্মণ সেন
C. বিজয় সেন
D. বিশ্বরূপ সেন
B. লক্ষ্মণ সেন

38. ‘শ্রীকৃষ্ণ-বিজয়’ গ্রন্থের লেখক কে?

A. মালাধর বসু
B. কৃত্তিবাস
C. পরাগল খান
D. বৃহস্পতি মিশ্র
A. মালাধর বসু

39. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল?

A. বিদর
B. তাঞ্জোর (থাঞ্জাভুর)
C. বাদামি
D. হামপি
D. হামপি

40. বাহমনি সাম্রাজ্যে সবচেয়ে দক্ষ প্রশাসক কাকে মনে করা হতো?

A. মাহমুদ শাহ
B. মাহমুদ গাওয়ান
C. মালিক আহমেদ
D. কাসিম বারিদ
B. মাহমুদ গাওয়ান
Bangla Question Paper PDF Bangla 4.1 MB High Quality .pdf
Shares:

Related Posts

Class 12 Semester 4 Economics Question Paper with Solution PDF 2025-26
Class 12

Class 12 Semester 4 Economics Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইকোনোমিক্স প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 4 Economics Question Paper with Solution PDF 2025-26 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইকোনোমিক্স প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। এই পোস্টে প্রশ্নপত্রের
Class 12 Semester 3 Bengali Question Paper with Solution PDF
Class 12

Class 12 Semester 3 Bengali Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 3 Bengali Question Paper with Solution PDF উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র উত্তরসহ PDF আকারে এখানে দেওয়া হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র ও সমাধান অনুশীলন করলে
Higher-Secondary-History-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary History Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023
Class 12 Semester 4 Phillosophy Question Paper with Solution PDF 2025-26
Class 12

Class 12 Semester 4 Philosophy Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 4 Philosophy Question Paper with Solution PDF 2025-26 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দর্শন প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। এই পোস্টে প্রশ্নপত্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *