Class 9

Kolingo Deshe Jhor Bristi – Shorts, MCQs Questions | Class 09

Kolingo Deshe Jhor Bristi – কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা – মুকুন্দ চক্রবর্তী | কবিতার কিছু প্রশ্নের উত্তর সমূহ | নবম শ্রেণি – কবিতার প্রশ্ন উত্তর | Kolingo Deshe Jhor Bristi

নবম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি রচনা করেছেন মুকুন্দ চক্রবর্তী। এই কবিতায় প্রকৃতির রূপ, ঝড়-বৃষ্টির তীব্রতা এবং তার প্রভাব অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। এখানে আমরা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় উপস্থাপন করেছি, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে।

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা – মুকুন্দ চক্রবর্তী
MCQ Mode

সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

0১. কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা?

উত্তর: কবি মুকুন্দ চক্রবর্তী।

০২. চারিদিকে অন্ধকার করে আসলো কেন?

উত্তর: চারিদিকে মেঘের আগমনে হঠাৎ করেই অন্ধকার করে আসলো।

০৩. সঘনে চিকুর কথাটির অর্থ কি?

উত্তর: ঘনঘন বজ্রপাতকে সঘনে চিকুর বলা হয়।

০৪. প্রজাদের মন বিষাদে পরিপূর্ণ হল কেন?

উত্তর: চারিদিকে প্রাকৃতিক অবস্থা দেখে প্রলয় আসবে এই কথা ভেবেই প্রজাদের মন বিষাদে পরিপূর্ণ হয়েছিল।

০৫. প্রলয়ের কবলে পড়ে কারা ভবন ছাড়লো?

উত্তর: প্রলয়ের কবলে পড়ে প্রজারা ভয়ে ভবন ছাড়লো।

০৬. করি-কর কথাটির অর্থ কি?

উত্তর: করি-কর কথাটির অর্থ হাতির শুঁড়।

০৭. মহী কথাটির অর্থ কি?

উত্তর: মহী কথার অর্থ পৃথিবী।

০৮. কতদিন ধরে এই ঝড় বৃষ্টি চলেছিল?

উত্তর: টানা সাত দিন ধরে এই ঝড় বৃষ্টি নিরন্তর চলেছিল।

০৯. দেবী চণ্ডীর আদেশে হনুমান কি করেছিল?

উত্তর: দেবী চণ্ডীর আদেশে হনুমান অট্টালিকা ভেঙে খানখান করেছিল।

১০. অম্বিকা মঙ্গল কার সৃষ্টি?

উত্তর: অম্বিকা মঙ্গল শ্রী কবি কঙ্কনের সৃষ্টি।

১১. কেউ নিজের অঙ্গ না দেখতে পাওয়ার কারণ কি?

উত্তর: দেবী চণ্ডীর লীলায় মহাপ্রলয়ের সময় মেঘে আকাশ ঢেকে চারিদিক অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়, তাই নিজের অঙ্গ পর্যন্ত দেখা যায় না।

১২. প্রজাদের মন বিষাদে পরিপূর্ণ হয়ে উঠলো কেন?

উত্তর: ভয়ংকর প্রাকৃতিক অবস্থা ও প্রলয়ের আশঙ্কা দেখে প্রজাদের মন বিষাদে পরিপূর্ণ হয়ে উঠেছিল।

১৩. জৈমিনি কে? সকলের তাকে স্মরণ করার কারণ কি?

উত্তর: জৈমিনি বৈদিক পুরাণের একজন প্রাচীন ঋষি। বিশ্বাস ছিল যে তাঁর আদেশে বজ্রপাত থেমে যায়, তাই সবাই তাঁকে স্মরণ করছিল।

১৪. কেন কেউ কারোর কথা শুনতে পায় না?

উত্তর: প্রবল বৃষ্টি ও মেঘের গর্জনের তীব্র শব্দে চারিদিক মুখরিত হওয়ায় কেউ কারোর কথা শুনতে পায় না।

১৫. চন্ডির আদেশ পেয়ে কারা কি করেছিল?

উত্তর: চণ্ডীর আদেশে হনুমান অট্টালিকা ভেঙে দেয় এবং নদ-নদীগুলি প্রবল বেগে প্রবাহিত হয়।

প্রতিটিপ্রশ্নের সঠিক বিকল্প উত্তরটি লেখ

১. গর্ত ছেড়ে কে বেরিয়ে এসেছিল ?

ইঁদুর
সাপ
কেঁচো
নেউল
খ. সাপ

২. ঘন ঘন শুনি — কত মেঘের গর্জন ?

তিন
দুই
চারি
পাঁচ
গ. চারি

৩. “নিরবধি — কত দিন বৃষ্টি নিরন্তর” ?

চারদিন
পাঁচ দিন
সাত দিন
আট দিন
গ. সাত দিন

৪. কার আদেশ পান বীর হনুমান ?

কালী
চণ্ডী
শিব
দুর্গা
খ. চণ্ডী

৫. ‘সোঙরে’ কথার অর্থ কী ?

ভুলে যাওয়া
মনে থাকা
স্মরণ করা
চিন্তা করা
গ. স্মরণ করা

৬. ঝড় বৃষ্টির প্রলয় আকার নিয়েছিল কোথায় ?

কলিঙ্গে
গুজরাট নগরীতে
মগধে
কাশীতে
ক. কলিঙ্গে

৭. কোথায় উড়িল মেঘ সঘনে চিকুর ?

উত্তরে
পশ্চিমে
ঈশানে
দক্ষিণে
গ. ঈশানে

৮. কোন পবনে মেঘ ডাকে দুর দুর ?

দক্ষিণ পবনে
উত্তর পবনে
পূর্ব পবনে
পশ্চিম পবনে
খ. উত্তর পবনে

৯. বিপাকে পড়ে প্রজারা কী ছেড়ে পালালো ?

অট্টালিকা
রাজপ্রাসাদ
মন্দির
ভবন
ঘ. ভবন

১০. ‘অম্বিকা মঙ্গল’-এর রচয়িতা কে ?

জয়দেব
কানহপাদ
শ্রী কবি কঙ্কন
ভারতচন্দ্র
গ. শ্রী কবি কঙ্কন

প্রশ্ন উত্তর

১. ”কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি” কবিতাটিতে মেঘের যে রূপ বিস্তার বিবরণ রয়েছে তা বর্ণনা কর।

উত্তর: দেবী চণ্ডীর লীলায় গুজরাট নগরে প্রজা বসবাস করানোর উদ্দেশ্যে কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টির সূচনা হয়। কবিতায় সেই প্রাকৃতিক তাণ্ডবের চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, যেখানে মেঘের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

চারিদিকে ঘন অন্ধকার মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে নিজের অঙ্গ পর্যন্ত দেখা যায় না। ঈশান কোণে মেঘের সমাবেশ ঘটে এবং ঘন ঘন বজ্রপাত হতে থাকে। উত্তর আকাশে মেঘের গম্ভীর গর্জন শোনা যায়।

পৌরাণিক মতে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ মেঘের আগমনে মুষলধারে বৃষ্টি শুরু হয়। চারিদিকে মেঘের কুঞ্জ ভেসে বেড়ায় এবং প্রকৃতি প্রলয়ের রূপ ধারণ করে।

কবি তাঁর লেখনীর মাধ্যমে মেঘের এই ভয়ংকর ও বৈচিত্র্যময় রূপ এবং প্রাকৃতিক পরিবেশের তাণ্ডবকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলে।

২. কলিঙ্গদেশে হঠাৎ ঝড়-বৃষ্টির সমাগমে সাধারণ প্রজারা কিভাবে অসুবিধায় পড়েছিলেন তা নিজের ভাষায় লেখ।

উত্তর: কলিঙ্গদেশে এই প্রাকৃতিক দুর্যোগ পূর্বনির্ধারিত হলেও প্রজারা সে সম্পর্কে কিছুই জানত না। দেবী চণ্ডীর লীলায় হঠাৎ করেই সমগ্র দেশে ভয়াবহ প্রলয় নেমে আসে।

এই আকস্মিক দুর্যোগে সাধারণ মানুষ চরম বিপদের সম্মুখীন হয়। ঘন ঘন বজ্রপাত ও প্রবল বৃষ্টিতে চারিদিক জলমগ্ন হয়ে পড়ে এবং ঝড়ের তাণ্ডবে শস্যক্ষেত্র নষ্ট হয়ে যায়।

প্রবল বজ্রধ্বনির কারণে কেউ কারোর কথা শুনতে পায় না এবং ভয়ে সকলে জৈমিনিকে স্মরণ করতে থাকে। চারিদিকে শুধু ধ্বংসের দৃশ্য—দিন না রাত বোঝা যায় না।

এই দুর্যোগ প্রায় সাত দিন ধরে চলেছিল। জলমগ্ন অবস্থায় গর্ত থেকে সাপ বেরিয়ে আসে, শস্য পচে যায় এবং বড় বড় ঢেউয়ের আঘাতে বসতি ধ্বংস হয়ে যায়। ফলে প্রজারা চরম দুর্দশার মধ্যে পড়ে।

Shares:

Related Posts

class 09 bangla chapter 3
Class 9

Class 09 Bangla Chapter 02 Question Answer নবম শ্রেনীর অধ্যায় ০২” ধীবর-বৃত্তান্ত ” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা নবম শ্রেনীর অধ্যায় ০২" ধীবর-বৃত্তান্ত ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 09 Bangla Chapter 02 Question Answer Class 09 Bangla Chapter 02 Question Answer নবম শ্রেনীর অধ্যায়
class 09 bangla chapter 02
Class 9

Class 9 Bangla Chapter 02 Question Answer নবম শ্রেনীর বাংলা অধ্যায় ০২ “ইলিয়াস” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা নবম শ্রেণির দ্বিতীয় অধ্যায় “ইলিয়াস” গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 09 Bangla Chapter 02 Question Answer Class 9 Bangla Chapter 02 Question Answer নবম শ্রেনীর বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *