Class 10

Class 10 Geography Chapter 01 Very Short Question Answer | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 10 Geography Chapter 01 Very Short Question Answer

দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Very Short Question Answer) অংশটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এক নম্বর ও দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সংক্ষিপ্ত, স্পষ্ট ও পরীক্ষাভিত্তিক উত্তর দেওয়া হয়েছে। দ্রুত পুনরাবৃত্তি ও পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তর অংশটি বিশেষভাবে সহায়ক।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

১. বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস কি?

উত্তর: সৌরশক্তি

২. পর্যায়ন এর ভাগ দুটি কি কি?

উত্তর: অবরোহন ও আরোহন

৩. মাটির মধ্যে জমে থাকা বরফসহ জলের ভান্ডার কে কি বলে?

উত্তর: বারিমন্ডল

৪. জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ কোনটি?

উত্তর: নদী

৫. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?

উত্তর: গঙ্গা নদীর অববাহিকা

৬. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?

উত্তর: আমাজন নদী অববাহিকা

৭. পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোথায় অবস্থিত?

উত্তর: এশিয়া মহাদেশের মধ্যভাগে উচ্চ পার্বত্য অঞ্চলে

৮. ভারতের একটি প্রধান জলবিভাজিকা উদাহরণ লেখ।

উত্তর: পশ্চিমঘাট পর্বত

৯. নদীর জলপ্রপাত মাপার এককের নাম কি?

উত্তর: কিউসেক ও কিউমেক।

১০. নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় করে বেশি কোন গতিতে?

উত্তর: উচ্চগতিতে।

১১. নদী স্রোত হীন হয়ে পড়ে কোন গতিতে?

উত্তর: নিম্নগতিতে।

১২. নদী কেবলমাত্র সঞ্চয় কাজ করে কোন গতিতে?

উত্তর: নিম্নগতিতে।

১৩. উচ্চগতিতে কি কি ভূমিরূপ দেখা যায়?

উত্তর: V ও I আকৃতির গিরিখাত, জলপ্রপাত, মন্থকূপ ইত্যাদি।

১৪. নদীবাঁক ও প্লাবনভূমি সৃষ্টি হয় কোন গতিতে?

উত্তর: মধ্য গতিতে।

১৫. নিম্নগতিতে সৃষ্ট দুটি প্রধান ভূমিরূপ-এর নাম লেখ।

উত্তর: বালুচর ও বদ্বীপ।

১৬. নদীর প্রবাহ মাত্রা যত বেশি সেই নদীর বহন ক্ষমতা তত বেশি হয়। এটি নির্ভর করে কিসের উপর?

উত্তর: জলের গতিবেগ ও পরিমাণের উপর।

১৭. পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি?

উত্তর: নেপাল হিমালয়ের কালীগণ্ডক (৫৫৭১ মি.)।

১৮. পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কোনটি?

উত্তর: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন (৪৪৬ কিলোমিটার, ১.৬ কিলোমিটার গভীর)।

১৯. গিরিখাত কোন আকৃতি বিশিষ্ট হয়?

উত্তর: ‘V’ আকৃতি।

২০. ক্যানিয়ন কোন আকৃতি বিশিষ্ট হয়?

উত্তর: ‘I’ আকৃতি।

২১. ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাতটি?

উত্তর: ইন্দ্রাবতী নদীর চিত্রকোট।

২২. নর্মদা নদীর উপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি?

উত্তর: কপিলধারা।

২৩. কর্নাটকের সরাবতী নদীর উপর অবস্থিত জলপ্রপাতটির নাম কি?

উত্তর: যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত (২৩৫ মি.)।

২৪. কোন নদীর পুরান ঢাল ও নতুন ঢাল মিলন স্থল কি নামে পরিচিত?

উত্তর: নিক বিন্দু।

২৫. সুবর্ণরেখা নদীর দুটি জলপ্রপাত এর নাম লেখ?

উত্তর: জোনা ও দশম।

২৬. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

উত্তর: ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত (৯৭৯ মি.)।

২৭. আফ্রিকার নীল নদের গতিপথে খার্টুম থেকে আসোয়ান পর্যন্ত কয়টি খরস্রোত দেখা যায়?

উত্তর: ৬টি।

২৮. খরস্রোত এর অপর নাম কি?

উত্তর: রাপিডস।

২৯. একটি প্রাপাতকূপের উদাহরণ লেখ।

উত্তর: চেরাপুঞ্জির নিকট নোহকালিকাই।

৩০. অধিক সংখ্যক মন্থকূপ লক্ষণীয় এমন একটি নদীর নাম লেখ।

উত্তর: বাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে।

৩১. পলল ব্যজনী দেখতে কেমন আকৃতির হয়?

উত্তর: অর্ধগোলাকার হাত পাখার মত।

৩২. কোন প্রবাহে নদীর গতিবেগ কম থাকে?

উত্তর: মধ্য ও নিম্ন প্রবাহ।

৩৩. মৃদু ঢাল যুক্ত নদীর পাড় কে কি বলে?

উত্তর: Slip of Slope।

৩৪. বহু নদীবাক লক্ষণীয় এমন একটি জায়গার নাম লেখ।

উত্তর: অগ্রদ্বীপের কাছে গঙ্গা নদীতে।

৩৫. প্লাবনভূমি কোথায় কোথায় গড়ে উঠেছে?

উত্তর: সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর নিম্ন অববাহিকায়।

৩৬. স্বাভাবিক বাঁধ এর অপর নাম কি?

উত্তর: লিভি (Levee)।

৩৭. খাড়ির একটি উদাহরণ লেখ।

উত্তর: সুন্দরবনের দুর্গাদুয়ানী।

৩৮. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?

উত্তর: গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।

৩৯. বদ্বীপ কে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর: তিনটি ভাগে।

৪০. ধনুক আকৃতির বদ্বীপের একটি উদাহরণ লেখ।

উত্তর: নীলনদের বদ্বীপ।

৪১. সুবর্ণরেখা নদীতে কিরূপ বদ্বীপ লক্ষ্য করা যায়?

উত্তর: করাতের দাঁতের ন্যায়।

৪২. পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর: কৃষ্ণা নদী, মিসিসিপি-মিসৌরি নদীতে।

৪৩. পৃথিবীতে মানুষ অধ্যুষিত কোন দ্বীপ সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল?

উত্তর: লোহাচর দ্বীপ।

৪৪. সুন্দরবনের একেবারে দক্ষিণ সমুদ্রের মাঝে অবস্থিত দ্বীপের নাম কি?

উত্তর: নিউমুর দ্বীপ।

৪৫. বরফের নদী বলে কাকে অভিহিত করা হয়?

উত্তর: হিমবাহকে।

৪৬. পৃথিবীতে মোট ভূপৃষ্ঠীয় জলের পরিমাণ কত?

উত্তর: ০.৩ শতাংশ।

৪৭. বর্তমানে পৃথিবীর কত শতাংশ বরফে আবৃত?

উত্তর: ১০ শতাংশ।

৪৮. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি?

উত্তর: ল্যামবার্ট হিমবাহ।

৪৯. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি?

উত্তর: আলাস্কার হাবার্ড।

৫০. ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি?

উত্তর: কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।

৫১. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি?

উত্তর: আলাস্কার ম্যালাসপিনা।

৫২. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম লেখ।

উত্তর: জ্যাকবশাভন ইসব্রে।

৫৩. সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপকে কি বলে?

উত্তর: হিমশৈল।

৫৪. বিখ্যাত টাইটানিক জাহাজ কত খ্রিস্টাব্দে হিমশৈলের আঘাতে ডুবে গিয়েছিল?

উত্তর: ১৯১২ সালে।

৫৫. হিমবাহের পৃষ্ঠদেশে পাশাপাশি সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে একত্রে কি বলে?

উত্তর: ক্রেভাস।

৫৬. হিমবাহের অবস্থান নির্ভর করে কিসের উপর?

উত্তর: উষ্ণতা, উচ্চতা, অক্ষাংশ, বায়ুপ্রবাহ ও বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের পরিমাণের উপর।

৫৭. উচ্চপার্বত্য অঞ্চলে পাহাড়ের খাঁজে অর্ধগোলাকৃতি বা হাতলযুক্ত ডেক চেয়ারের ন্যায় ভূমিরূপকে ইংল্যান্ডে কি বলে?

উত্তর: করি।

৫৮. পৃথিবীর বৃহত্তম গভীরতম সার্কের নাম কি?

উত্তর: অ্যান্টার্কটিকার ওয়ালকট সার্ক।

৫৯. পিরামিড চূড়া কোথায় কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর: আল্পসের ম্যাটারহর্ন চূড়া, বদ্রীনাথের কাছে নীলকণ্ঠে, নেপালের মাকালু ইত্যাদি।

৬০. ঝুলন্ত উপত্যকার একটি উদাহরণ লেখ।

উত্তর: বদ্রীনাথের কাছে ঋষি গঙ্গা।

৬১. হিমদ্রোণী কি আকৃতির হয়?

উত্তর: ‘U’ আকৃতির।

৬২. হিমদ্রোণীর একটি উদাহরণ লেখ।

উত্তর: হিমালয়ের রূপকুণ্ড।

৬৩. কাকে ফিয়র্ডের দেশ বলা হয়?

উত্তর: নরওয়েকে।

৬৪. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোথায় অবস্থিত?

উত্তর: নরওয়ের সগনে।

৬৫. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড কোথায় অবস্থিত?

উত্তর: গ্রীনল্যান্ডের স্কোরেসবিতে।

৬৬. ডিমের ঝুড়ি কাকে বলে?

উত্তর: ড্রিমলিনকে।

৬৭. ড্রিমলিন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর: আমেরিকার উত্তরাঞ্চল, উত্তর আয়ারল্যান্ড ইত্যাদি।

৬৮. কোটাল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলি কে কি বলে?

উত্তর: ভার্ব বলে।

৬৯. একটি বহিস্থ শক্তির নাম লেখ।

উত্তর: বায়ু।

৭০. কয়েকটি উষ্ণ মরুভূমির উদাহরণ লেখ।

উত্তর: সাহারা মরুভূমি, আরব মরুভূমি, থর মরুভূমি ইত্যাদি।

৭১. কয়েকটি শীতল মরুভূমির উদাহরণ লেখ।

উত্তর: গোবি ও তাকলামাকান মরুভূমি, প্যাটাগোনিয়া মরুভূমি ও গ্রেট বেসিন ইত্যাদি।

৭২. বালুকণার মূল উপাদান কি?

উত্তর: কোয়ার্টজ খনিজ।

৭৩. কোন কোন পদ্ধতিতে বায়ু সঞ্চয় কাজ করে?

উত্তর: ১) অধঃপাত প্রক্রিয়া ২) উপলেপন প্রক্রিয়া ৩) অধিগ্রহণ প্রক্রিয়া।

৭৪. অপসরণ গর্তের অপর নাম কি?

উত্তর: ব্লু-আউট।

৭৫. পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত কোনটি?

উত্তর: মিশরের কাতারা।

৭৬. অপসারণ গর্ত মঙ্গোলিয়াতে কি নামে পরিচিত?

উত্তর: প্যাং কিয়াং হলো।

৭৭. অপসারণ গর্ত ভারতের থর মরুভূমিতে কি নামে পরিচিত?

উত্তর: ধান্দ।

৭৮. মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটির নাম কি?

উত্তর: গৌর।

৭৯. সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখতে পাওয়া যায়?

উত্তর: সাহারা মরুভূমির তিবেস্তিতে।

৮০. ইনসেলবার্জ কথার অর্থ কি?

উত্তর: দ্বীপ শৈল।

৮১. রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?

উত্তর: ধ্রিয়ান।

৮২. একটি তির্যক বালিয়াড়ির নাম লেখ।

উত্তর: বার্খান।

৮৩. ওয়াদি শব্দের অর্থ কি?

উত্তর: শুষ্ক উপত্যকা।

৮৪. ওয়াদি থর মরুভূমিতে কি নামে পরিচিত?

উত্তর: নালা।

৮৫. মরুভূমির শুষ্ক নদীখাত কে কি বলে?

উত্তর: ওয়াদি বলে।

৮৬. ‘পেডি’ কথার অর্থ কি?

উত্তর: পাদদেশ।

৮৭. পর্বতের পাদদেশে পলল সমভূমি কি নামে পরিচিত?

উত্তর: বাজাদা।

৮৮. পৃথিবীর বৃহত্তম প্লায়ার নাম কি?

উত্তর: লা প্লায়া।

৮৯. আরবে প্লায়া কি নামে পরিচিত?

উত্তর: খাবারি ও মামলাহা।

৯০. সাহারা মরুভূমিতে প্লায়া কি নামে পরিচিত?

উত্তর: শর্টস।

৯১. বৃক্ষ সমন্বিত সবুজ প্রাচীর (Great Green Wall) কোথায় নির্মিত হয়েছে?

উত্তর: সাহারাতে।
Shares:

Related Posts

Class 10 Mathematics Chapter 02 Nije Kori Question Answer
Class 10

Class 10 Mathematics Chapter 02 Nije Kori Question Answer | দশম শ্রেণীর অধ্যায় ০২ সরল সুদকষা নিজে করি সমাধান

Class 10 Mathematics Chapter 02 Nije Kori Question Answer দশম শ্রেণীর গণিত Chapter 02 – Nije Kori (Simple Interest / সরল সুদ) অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে এই সমাধান তৈরি করা হয়েছে।
class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – ভাগ-২ রাসায়নিক সমীকরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক সমীকরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
class 10 bangla question paper 2022
Class 10

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2022 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২২

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২২ সালের বাংলা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2022 with Answer West Bengal Madhyamik (Class 10th) Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *