Question PaperClass 10

West Bengal Madhyamik (Class 10) Geography 2022 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২২ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২২ সালের ভূগোল প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Geography Question Paper 2022

West Bengal Madhyamik (Class 10) Geography 2022 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২২ 

মাধ্যমিক দশম শ্রেণীর ভুগোল প্রশ্নপত্র ২০২২

বিষয় – ভূগোল     সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০

বিভাগ ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :     ১×১৪=১৪ 

১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে—

(ক) অগ্নুদ্গম্ (খ) আরােহণ 

(গ) সঞ্চয় কার্য (ঘ) অবরােহণ

১.২ দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে—

(ক) জলবিভাজিকা (খ) নদীমঞ্চ

(গ) স্বাভাবিক বাঁধ (ঘ) দোয়াব

১.৩ হিমবাহ সৃষ্ট হ্রদ হ’ল—

(ক) করি হ্রদ (খ) প্লায়া হ্রদ

(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (ঘ) উপহ্রদ

উত্তরঃ (ক) করি হ্রদ

১.৪ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে—

(ক) বালিয়াড়ি (খ) হামাদা 

(গ) ধ্রিয়ান (ঘ) লোয়েস

১.৫ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে—

(ক) শট্‌স (খ) বোলসন 

(গ) ধান্দ্ (ঘ) তাল

১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে—

(ক) তেলেঙ্গানা (খ) জম্মু ও কাশ্মীর

(গ) উত্তরাখণ্ড (ঘ) ঝাড়খণ্ড

১.৭ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে—

(ক) ভাবর (খ) খাদার 

(গ) কারেওয়া (ঘ) দুন

১.৮ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল—

(ক) হিরাকুঁদ (খ) ভাকরা-নাঙ্গাল 

(গ) নাগার্জুন সাগর (ঘ) রাণাপ্রতাপ সাগর

১.৯ মৌসুমি বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়—

(ক) কেরলে (খ) কর্ণাটকে 

(গ) মেঘালয়ে (ঘ) পশ্চিমবঙ্গে

১.১০ যে অঞ্চলে ‘চন্দন’ গাছ জন্মায় তা হল—

(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ (খ) ক্রান্তীয় পর্ণমােচী উদ্ভিদ

(গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ (ঘ) সরলবর্গীয় উদ্ভিদ

১.১১ ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত—

(ক) জোড়হাটে (খ) বেঙ্গালুরুতে

(গ) চিকমাগালুরে (ঘ) কোয়েম্বাটোরে

১.১২ পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হ’ল—

(ক) দুর্গাপুরে (খ) খড়গপুরে

(গ) সেক্টর ৫, সল্টলেকে (ঘ) শিলিগুড়িতে

১.১৩ ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হ’ল—

(ক) ৪০০০ (খ) ৫০০০ 

(গ) ৬০০০ (ঘ) ৭০০০

১.১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হ’ল—

(ক) হলদিয়া (খ) চেন্নাই 

(গ) কোলকাতা (ঘ) মুম্বই

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখাে (যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬

২.১. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:         ৪×১ = ৪

২২.১.১ নদীর গতিবেগ পরিমাপের একক হ’ল কিউসেক।

২.১.২ সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে।

২.১.৩ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।

২.১.৪ ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।

২.১.৫. লােকটা ভারতের বৃহত্তম উপহ্রদ।

২.১.৬ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত।

২.১.৭ ভারতের একটি বনজভিত্তিক শিল্প হ’ল কাগজ শিল্প।

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে (যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও) :         ১×৬=৬

২.২.১ নীল নদের বদ্বীপ ___________আকৃতির।

২.২.২ দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে __________ বলে।

২.২.৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ___________।

২.২.৪ অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র __________ নামে পরিচিত।

২.২.৫ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধুলিঝড়কে বলে ___________।

২.২.৬ __________মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।

২.২.৭ জামনগর ____________ শিল্পের জন্য বিখ্যাত।

২.৩. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও) :         ১×৬= ৬

২.৩.১ নদী বাঁকের কোন্ দিকে ক্ষয় বেশি ঘটে ?

উত্তরঃ অবতল অংশে

২.৩.২ মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়।

উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ

২.৩.৩ বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখাে।

উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য

২.৩.৪ পশ্চিম হিমালয়ের ‘তাল’ কী ?

উত্তরঃ হিমবাহ সৃষ্ট হ্রদ

২.৩.৫ ভারতের কোন্ রাজ্যে গঙ্গানদীর নিম্নগতি দেখা যায় ?

উত্তরঃ পশ্চিমবঙ্গ

২.৩.৬ পার্বত্য ঢালে ভূমিক্ষয় রােধের একটি কৃষি-পদ্ধতির নাম লেখাে।

উত্তরঃ ফালি চাষ

২.৩.৭ ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ উত্তরপ্রদেশ

২.৩.৮ ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল ?

২.৪. বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখাে:           ১×৪=৪

বামদিক ডানদিক
২.৪.১ নামচা বারওয়া ১. রাজস্থান
২.৪.২ মাজুলি ২. ওড়িশা
২.৪.৩ মরুস্থলী ৩.পূর্ব-হিমালয়ের শৃঙ্গ
২.৪.৪ পারাদ্বীপ ৪. ব্রহ্মপুত্র

বিভাগ- ‘গ’

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :       ২×৬=১২

৩.১ পর্যায়ণের সংজ্ঞা দাও।

অথবা,

পলল শঙ্কু কী ?

৩.২ পাদদেশীয় হিমবাহ বলতে কী বােঝাে ?

অথবা,

তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।

৩.৩ ‘ময়দান’ বলতে কী বােঝাে ?

অথবা,

‘কচ্ছের রণ’ কী ?

৩.৪ ‘পশ্চিমী ঝঞ্ঝা’র সংজ্ঞা দাও।

অথবা,

কৃষি বনসৃজন বলতে কি বােঝাে ?

৩.৫ ধাপ চাষের সংজ্ঞা দাও।

অথবা,

বাণিজ্যিক ফসল কী ?

৩.৬ ‘বিশুদ্ধ কাচামাল’ বলতে কি বােঝাে ?

অথবা,

‘উত্তর-দক্ষিণ করিডর’ কী ?

বিভাগ – ‘ঘ’

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :       ৩×৪=১২

৪.১ উষ্ণ মরুঅঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করাে।

অথবা,

উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য করাে।

৪.২ সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করাে।

অথবা,

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করাে।

৪.৩ পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখাে।

অথবা,

ভারতের পশ্চিমবাহিনী নদী মােহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করাে।

৪.৪ ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করাে।

অথবা,

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন ?         (২+৩)

 বিভাগ – ‘ঙ’

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫। ৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও :               ৫×২=১০

৫.১.১ মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

৫.১.২ হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৩ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৪ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।

৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করাে।

৫.২.২ ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করাে।

৫.২.৩ ভারতে ধান চাষের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।

৫.২.৪ পূর্ব-ভারতে লৌহ-ইস্পাত শিল্প-কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করাে।

বিভাগ ‘চ’

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা- মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।   ১x১০=১০

৬.১ বিন্ধ্য পর্বত

৬.২ মালাবার উপকূল

৬.৩ কাবেরী নদী

৬.৪ একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।

৬.৫ একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল

৬.৬ উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল।

৬.৭ পশ্চিমবঙ্গের একটি পেট্রো-রসায়ন- শিল্পকেন্দ্র।

৬.৮ একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র।

৬.৯ পূর্ব-উপকুলের একটি কৃত্রিম পােতাশ্রয়যুক্ত বন্দর।

৬.১০ নতুন দিল্লি

অথবা,

[ শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ]

নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও :   ১×১০=১০

৬.১ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ?

৬.২ ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখাে।

৬.৩ ভারতের প্রবাল দ্বীপপুঞ্জের নাম কী ?

৬.৪ ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখাে।

৬.৫ কোন নদীর উপর ডিভিসি (DvC) পরিকল্পনা গড়ে তােলা হয়েছে ?

৬.৬ ভারতে প্রধান খরিফ শস্য কি ?

৬.৭ ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করাে।

বিভাগ ‘ছ’ 

(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

৭। ১.১ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :                           ২x৩=৬ 

৭.১.১  ক্যানিয়ন কি ? 

৭.১.২ ‘বার্গস্রুণ্ড’ কাকে বলে ? 

৭.১.৩ ‘ইনসেলবার্জ’ বলতে কী বোঝো ? 

৭.১.৪ ‘কালবৈশাখী’ কি ?

৭.২. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :         ১x৪=৪

৭.২.১ উত্তর পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো।  

৭.২.২ ভারতের কোথায় ‘বাগার’ অবস্থিত ? 

৭.২.৩ গঙ্গার একটি শাখানদীর নাম লেখো। 

৭.২.৪ একটি তন্তু ফসলের নাম লেখো।  

৭.২.৫ একটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

Copyright 2025 All Rights Reserved by Notekoro.com

West Bengal Madhyamik (Class 10) Geography 2022 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২২ 

Shares:

Related Posts

Class 10 Geography Chapter 11 Question Answer
Class 10

Class 10 Geography Chapter 11 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১১ “ভারতের স্বাভাবিক উদ্ভিদ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল একাদশ অধ্যায় "ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 11 Question Answer Class 10 Geography Chapter 11 Question
class-10-physical-science-chapter-09-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 09 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৯ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর নবম অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science
Madhyamik 2026 Mathematics Question Paper Solution মাধ্যামিক ২০২৬ গনিত প্রশ্নপত্র সমাধান সহ
Class 10

Madhyamik 2026 Mathematics Question Paper Solution | মাধ্যামিক ২০২৬ গনিত প্রশ্নপত্র সমাধান সহ

Madhyamik 2026 Mathematics Question Paper Solution মাধ্যামিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এখানে দেওয়া হলো। এই পোস্টে বহুবিকল্পধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত অঙ্ক, ধাপে ধাপে গাণিতিক সমাধান এবং পূর্ণমানের প্রশ্নের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *