Class 12 Semester 4 Biology Question Paper with Solution PDF 2025-26
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জীববিদ্যা প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। এই পোস্টে প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের সঠিক ও সহজবোধ্য উত্তর উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারে এবং পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে করতে পারে। Class 12 Semester 4 Biology Question Paper with Solution PDF 2025-26 দ্রুত পুনরাবৃত্তি ও পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে সহায়ক হবে।
১. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) মানবদেহে অ্যালকোহলিজমের দুটি প্রভাব লেখো।
১. যকৃতের ক্ষতি হয় এবং লিভার সিরোসিস হতে পারে।
২. স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়, ফলে স্মৃতিশক্তি ও বিচারবোধের অবনতি ঘটে।
B) প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও: i) জীবিত ক্ষীণতন্ত্রী (Live attenuated) টিকা ii) টক্সয়েড টিকা iii) নিষ্ক্রিয় টিকা iv) রিকম্বিনেন্ট টিকা
ii) টক্সয়েড টিকা: টিটেনাস টক্সয়েড (TT) টিকা।
iii) নিষ্ক্রিয় টিকা: পোলিও (IPV) টিকা।
iv) রিকম্বিনেন্ট টিকা: হেপাটাইটিস-B টিকা।
C) উদ্ভিদ প্রজননবিদ্যাতে বিশুদ্ধ বংশধারা নির্বাচন (Pure line selection) এবং দলবদ্ধ নির্বাচন (Mass selection) পদ্ধতির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে পার্থক্য লেখো: i) পরাগযোগের প্রকার, ii) উৎপাদিত ভ্যারাইটির প্রকৃতি।
| বিষয় | বিশুদ্ধ বংশধারা নির্বাচন (Pure line selection) | দলবদ্ধ নির্বাচন (Mass selection) |
|---|---|---|
| i) পরাগযোগের প্রকার | প্রধানত স্ব-পরাগযোগী উদ্ভিদে প্রয়োগ করা হয়। | প্রধানত পর-পরাগযোগী উদ্ভিদে প্রয়োগ করা হয়। |
| ii) উৎপাদিত ভ্যারাইটির প্রকৃতি | একটি মাত্র বিশুদ্ধ বংশধারা থেকে উৎপন্ন হওয়ায় জাতটি সমসত্ত্ব (uniform) ও সমজাতীয় হয়। | একাধিক নির্বাচিত উদ্ভিদের বীজ একত্রে ব্যবহার করায় জাতটি তুলনামূলকভাবে অসমসত্ত্ব (variable) হয়। |
D) ‘অ্যান্টিবায়োটিক হলো জীবাণুর বৃদ্ধি প্রশমনকারী ঔষধ।’—এর একটি উদাহরণ এবং উৎপত্তিস্থল লেখো।
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) pBR^{322} প্লাজমিড-এ উপস্থিত দুটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিনের নাম লেখো।
১. amp^R — অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিন।
২. tet^R — টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন।
B) রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোশে প্রবেশ করানোর নিম্নলিখিত দুটি পদ্ধতি ব্যাখ্যা করো: i) ইলেক্ট্রোপোরেশন, ii) মাইক্রোইনজেকশন।
ii) মাইক্রোইনজেকশন (Microinjection): এই পদ্ধতিতে অত্যন্ত সূক্ষ্ম একটি মাইক্রোপিপেটের সাহায্যে রিকম্বিনেন্ট DNA সরাসরি পোষক কোশের সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়।
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) সাইলেন্ট ভ্যালি (Silent Valley) আন্দোলন এবং চিপকো (Chipko) আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন প্রধান ব্যক্তির নাম করো।
B) GPP এবং NPP-র মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো।
অতএব, GPP ও NPP-র সম্পর্ক হলো— NPP = GPP - R
এখানে, R = উদ্ভিদের শ্বসনের জন্য ব্যবহৃত জৈব পদার্থের পরিমাণ।
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন চিত্রসহ বর্ণনা করো।
অ্যান্টিবডি অণুর গঠন: একটি আদর্শ অ্যান্টিবডি অণু Y-আকৃতির এবং এটি একটি গ্লাইকোপ্রোটিন। একটি অ্যান্টিবডি অণুতে দুটি অভিন্ন ভারী শৃঙ্খল (Heavy chain) এবং দুটি অভিন্ন হালকা শৃঙ্খল (Light chain) থাকে। এই চারটি শৃঙ্খল ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে।
১. হালকা শৃঙ্খল: প্রতিটি হালকা শৃঙ্খলে একটি পরিবর্তনশীল অঞ্চল (Variable region) ও একটি ধ্রুবক অঞ্চল (Constant region) থাকে।
২. ভারী শৃঙ্খল: প্রতিটি ভারী শৃঙ্খলে একটি পরিবর্তনশীল অঞ্চল এবং একাধিক ধ্রুবক অঞ্চল থাকে।
৩. অ্যান্টিজেন-বাঁধন স্থান: Y-আকৃতির অ্যান্টিবডির দুটি প্রান্তে দুটি অভিন্ন অ্যান্টিজেন-বাঁধন স্থান (Antigen-binding site) থাকে। এগুলি ভারী ও হালকা শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চলের দ্বারা গঠিত হয়।
৪. হিঞ্জ অঞ্চল: ভারী শৃঙ্খলের মধ্যে অবস্থিত নমনীয় হিঞ্জ (Hinge) অঞ্চল অ্যান্টিবডির দুই বাহুকে নড়াচড়া করতে সাহায্য করে।
৫. Fc অঞ্চল: অ্যান্টিবডির নিচের কাণ্ডটি Fc অঞ্চল, যা প্রধানত ভারী শৃঙ্খলের ধ্রুবক অঞ্চল দ্বারা গঠিত এবং বিভিন্ন ইমিউন প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
B) i) অ্যান্টিজেন-অ্যান্টিবডি আন্তঃক্রিয়ার অ্যাগ্লুটিনেশন এবং অধঃক্ষেপণের মূলগত পার্থক্য কী? ii) ফাইলেরিয়াসিসের কার্যকারক উপাদানটির নাম লেখো।
ii) ফাইলেরিয়াসিসের কার্যকারক: Wuchereria\ bancrofti।
C) i) ‘বায়োফর্টিফিকেশন’ (Biofortification) বলতে কী বোঝো? ii) কেন বায়োফর্টিফায়েড ভুট্টা এবং গমকে পুষ্টিগতভাবে উন্নত মনে করা হয়?
ii) বায়োফর্টিফায়েড ভুট্টা ও গমের পুষ্টিগুণ:
ভুট্টা: বায়োফর্টিফায়েড ভুট্টায় প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, বিশেষত লাইসিন ও ট্রিপটোফ্যান-এর পরিমাণ বৃদ্ধি করা হয়। ফলে এর প্রোটিনের গুণমান উন্নত হয়।
গম: বায়োফর্টিফায়েড গমে প্রোটিন ও খনিজ পদার্থ, বিশেষত লোহা ও জিঙ্ক-এর পরিমাণ বৃদ্ধি করা হয়। ফলে গমের পুষ্টিমান বৃদ্ধি পায় এবং অপুষ্টি প্রতিরোধে এটি অধিক কার্যকর।
D) পয়ঃনিষ্কাশন (Sewage) পরিশোধনের শব্দচিত্রটি অনুধাবন করে প্রশ্নগুলির উত্তর দাও: (1+1+1) i) ‘A’ ট্যাঙ্ক কী? এর মূল কাজ কী? ii) ‘B’ ট্যাঙ্কে উপস্থিত অধঃক্ষেপ এবং জলকে কী বলে? iii) ‘C’ ট্যাঙ্কের মূল কাজ কী?
ii) ‘B’ ট্যাঙ্কের অধঃক্ষেপ ও জল: অধঃক্ষেপকে প্রাথমিক স্লাজ (Primary sludge) এবং উপরের জলকে সুপারনেট্যান্ট (Supernatant) বলা হয়।
iii) ‘C’ ট্যাঙ্কের মূল কাজ: ‘C’ ট্যাঙ্কে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে স্লাজের জৈব পদার্থের অবাত পচন ঘটিয়ে বায়োগ্যাস উৎপন্ন করা হয়।
৫. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) i) রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে রিভার্স ট্রান্সক্রিপটেজ উৎসেচকটির প্রয়োজনীয়তা কোথায়? ii) একটি আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ দাও।
ii) আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ: pBR^{322} একটি আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ।
B) i) একটি ক্লোনিং ভেক্টরের যে-কোনো দুটি মুখ্য বৈশিষ্ট্য লেখো। ii) ‘বায়োপাইরেসি’ কী?
১. এতে একটি origin of replication (ori) থাকে, যার সাহায্যে পোষক কোশের ভিতরে ভেক্টরটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরি করতে পারে।
২. এতে এক বা একাধিক selectable marker থাকে, যার সাহায্যে রিকম্বিনেন্ট ও নন-রিকম্বিনেন্ট কোশকে শনাক্ত বা নির্বাচন করা যায়।
ii) বায়োপাইরেসি: কোনো দেশ বা সংস্থার অনুমতি ছাড়া অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের জীবসম্পদ এবং সেই জীবসম্পদ সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হওয়াকে বায়োপাইরেসি (Biopiracy) বলে।
C) নিম্নলিখিত DNA খণ্ডাংশটির প্যালিনড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স লেখো: 5'-GAATTC-3'। এই সজ্জাক্রমটি শনাক্তকরণে সক্ষম Restriction Endonuclease-টির নাম লেখো। কিভাবে আঠালো প্রান্ত (Sticky ends) তৈরি হয়?
অর্থাৎ, উভয় DNA শৃঙ্খলকে একই দিক থেকে পড়লে একই সিকোয়েন্স পাওয়া যায়। এই ধরনের সজ্জাক্রমকে প্যালিনড্রোমিক সিকোয়েন্স বলে।
Restriction Endonuclease: এই সিকোয়েন্সটিকে শনাক্ত ও কর্তন করতে সক্ষম উৎসেচক হলো EcoRI।
আঠালো প্রান্ত (Sticky ends) তৈরি: EcoRI নির্দিষ্টভাবে GAATTC সিকোয়েন্সকে শনাক্ত করে এবং দুই DNA শৃঙ্খলের মধ্যে অসমভাবে কর্তন করে। এটি G ও A-এর মধ্যবর্তী স্থানে কাটে। ফলে DNA-র প্রান্তে একক-শৃঙ্খলযুক্ত ছোট প্রান্ত সৃষ্টি হয়, যেগুলিকে আঠালো প্রান্ত (Sticky ends) বলা হয়।
\begin{array}{rcl} 5'-G\downarrow AATTC-3'\\ 3'-CTTAA\uparrow G-5' \end{array}এই আঠালো প্রান্ত পরস্পরের পরিপূরক ক্ষারকের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে এবং দুটি DNA খণ্ডকে সহজে যুক্ত হতে সাহায্য করে।
D) i) ‘ইন্সারশনাল-ইনঅ্যাক্টিভেশন’ বলতে কী বোঝো? ii) স্টেম সেল থেরাপির প্রধান মৌলিক নীতিটি কী?
ii) স্টেম সেল থেরাপির প্রধান মৌলিক নীতি: স্টেম কোশের স্ব-পুনর্নবীকরণ (self-renewal) এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত কোশে বিভেদীকরণ (differentiation)-এর ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত বা নষ্ট কোশ ও টিস্যুর পুনর্গঠন এবং কার্যক্ষমতা ফিরিয়ে আনার নীতির ওপর স্টেম সেল থেরাপি প্রতিষ্ঠিত।
৬. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও
A) i) একটি খালি পাথরের উপর অগ্রগামী প্রজাতির নাম লেখো। ii) পরবর্তী উদ্ভিদ প্রজাতি প্রতিষ্ঠায় এরা কিভাবে সাহায্য করতে পারে? iii) শেষ পর্যন্ত এক্ষেত্রে ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায়ের কোন্ প্রকারটি প্রতিষ্ঠিত হবে?
ii) পরবর্তী প্রজাতি প্রতিষ্ঠায় ভূমিকা: লাইকেন খালি পাথরের উপর বসবাস করে পাথর ক্ষয় করে এবং জৈব পদার্থ জমা করে ধীরে ধীরে মাটি তৈরিতে সাহায্য করে। ফলে পরবর্তীকালে শৈবাল, ঘাস ও অন্যান্য উদ্ভিদের প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়।
iii) ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায়: শেষ পর্যন্ত এই প্রাথমিক উত্তরাধিকারের মাধ্যমে একটি স্থিতিশীল বন সম্প্রদায় (Forest community) ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত হবে।
B) i) একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির আহরণ এবং পরিবহন একটি ফ্লো চার্টের মাধ্যমে দেখাও। ii) জলবায়ু নিয়ন্ত্রণে উদ্ভিদের একটি ব্যবহার উল্লেখ করো।
ii) জলবায়ু নিয়ন্ত্রণে উদ্ভিদের ব্যবহার: উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে CO_2 শোষণ করে এবং O_2 ত্যাগ করে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে উদ্ভিদ সাহায্য করে।
C) i) বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যান-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ii) কোনো একটি অঞ্চলকে Biological Hotspot হিসাবে বেছে নেওয়ার একটি কারণ উল্লেখ করো।
| বিষয় | বায়োস্ফিয়ার রিজার্ভ | জাতীয় উদ্যান |
|---|---|---|
| উদ্দেশ্য | বৃহৎ অঞ্চলের জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ও জিনগত সম্পদের সংরক্ষণ করা। | বন্যপ্রাণী ও তাদের প্রাকৃতিক আবাসস্থলকে কঠোরভাবে সংরক্ষণ করা। |
| মানব কার্যকলাপ | নির্দিষ্ট অঞ্চলে নিয়ন্ত্রিত মানব কার্যকলাপ ও গবেষণার সুযোগ থাকে। | মানব কার্যকলাপ সাধারণত কঠোরভাবে নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ থাকে। |
ii) Biological Hotspot নির্বাচনের একটি কারণ: কোনো অঞ্চলে অত্যন্ত বেশি স্থানীয় (endemic) প্রজাতি থাকা এবং সেই প্রজাতিগুলি বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে থাকা—অঞ্চলটিকে Biological Hotspot হিসেবে চিহ্নিত করার একটি প্রধান কারণ।
D) i) ‘সাইলেন্ট ভ্যালি’ আন্দোলনের কারণ লেখো। ii) পশ্চিমবঙ্গের একটি ‘রামসার Site’-এর নাম লেখো।
ii) পশ্চিমবঙ্গের একটি রামসার Site: পূর্ব কলকাতা জলাভূমি (East Kolkata Wetlands)।
৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) i) শুদ্ধিকৃত প্রথম Restriction Endonuclease-এর নাম লেখো। ii) কেন Restriction Endonuclease-কে এরকম (আণবিক কাঁচি) বলা হয়? iii) কিভাবে এই উৎসেচকটি কাজ করে? ব্যাখ্যা করো।
ii) আণবিক কাঁচি বলা হয় কেন: Restriction Endonuclease নির্দিষ্ট DNA সিকোয়েন্সকে শনাক্ত করে DNA-র ফসফোডাইএস্টার বন্ধন ছিন্ন করে DNA-কে নির্দিষ্ট স্থানে কেটে দেয়। এই কারণে একে ‘আণবিক কাঁচি’ (Molecular scissors) বলা হয়।
iii) কাজের পদ্ধতি: Restriction Endonuclease প্রথমে DNA-র একটি নির্দিষ্ট palindromic nucleotide sequence শনাক্ত করে। এরপর ওই নির্দিষ্ট স্থান বা restriction site-এ DNA-র দুইটি শৃঙ্খলের ফসফোডাইএস্টার বন্ধন ছিন্ন করে। এর ফলে DNA খণ্ডে সমান্তরাল বা অসমান্তরাল প্রান্ত তৈরি হতে পারে। অসমভাবে কাটলে একক-শৃঙ্খলযুক্ত আঠালো প্রান্ত (Sticky ends) তৈরি হয়, যা পরিপূরক DNA খণ্ডের সঙ্গে সহজে যুক্ত হতে পারে।
B) i) একটি প্লাজমিডে নিম্নলিখিত অংশগুলির প্রয়োজনীয়তা বলো: রেপ্লিকেশন-এর সূচনা (Ori), মার্কার জিন। ii) কেন Bt খাদ্যশস্যগুলি পতঙ্গ প্রতিরোধী?
রেপ্লিকেশন-এর সূচনা (Ori): Ori বা origin of replication হলো প্লাজমিডের সেই নির্দিষ্ট স্থান, যেখান থেকে DNA-এর প্রতিলিপি তৈরি শুরু হয়। এটি ভেক্টরের পোষক কোশের মধ্যে স্বতন্ত্রভাবে প্রতিলিপি তৈরি ও বজায় রাখতে সাহায্য করে।
মার্কার জিন: মার্কার জিন রিকম্বিনেন্ট DNA বহনকারী পোষক কোশকে শনাক্ত ও নির্বাচন করতে সাহায্য করে। সাধারণত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে মার্কার হিসেবে ব্যবহার করা হয়।
ii) Bt খাদ্যশস্য পতঙ্গ প্রতিরোধী হওয়ার কারণ: Bt খাদ্যশস্যে Bacillus thuringiensis ব্যাকটেরিয়ার cry জিন প্রবেশ করানো হয়। এই জিনের ফলে উদ্ভিদে Bt-বিষ (Cry protein) উৎপন্ন হয়। পতঙ্গের লার্ভা এই প্রোটিন গ্রহণ করলে তাদের ক্ষারীয় মধ্যান্ত্রে বিষটি সক্রিয় হয়ে অন্ত্রের কোশের ঝিল্লিতে ছিদ্র সৃষ্টি করে। ফলে লার্ভা মারা যায় এবং খাদ্যশস্যটি পতঙ্গ-প্রতিরোধী হয়ে ওঠে।
৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) i) ‘রামসার Site’ নির্ধারণের জন্য কী কী কার্যকারণ দায়ী? ii) ‘রামসার Site’-এর প্রয়োজনীয়তা উল্লেখ করো।
i) ‘রামসার Site’ (Ramsar Site) নির্ধারণের কার্যকারণ বা মানদণ্ড:
১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত আন্তর্জাতিক চুক্তি অনুসারে কোনো জলাভূমিকে ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানত নিম্নলিখিত কার্যকারণ বা মানদণ্ডগুলি বিবেচনা করা হয়—
১. অনন্য ও বিরল জলাভূমি: জলাভূমিটি যদি ভৌগোলিক অঞ্চলের মধ্যে কোনো বিশেষ ধরণের প্রাকৃতিক বা প্রায়-প্রাকৃতিক জলাভূমির একটি অনন্য ও বিরল উদাহরণ হয়।
২. বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির আবাস্থল: যদি জলাভূমিটি বিপন্ন, মারাত্মকভাবে বিপন্ন (Critically Endangered) বা সংকটাপন্ন কোনো উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে আশ্রয় প্রদান করে।
৩. জৈববৈচিত্র্য রক্ষা: কোনো নির্দিষ্ট জীবভৌগোলিক অঞ্চলের জৈববৈচিত্র্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতিগুলিকে রক্ষা করতে এটি সহায়তা করে।
৪. জলচর পাখির আবাস্থল: জলাভূমিটিতে নিয়মিতভাবে অন্তত ২০,০০০ বা তার বেশি জলচর পাখি বসবাস করে অথবা অভিবাসী পাখির ঋতুভিত্তিক আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়।
৫. মৎস্য সম্পদের আধার: জলাভূমিটি যদি স্থানীয় মৎস্য প্রজাতি, তাদের খাদ্য সরবরাহ, ডিম পাড়ার স্থান এবং বংশবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ জলজ বাস্তুতন্ত্র নিশ্চিত করে।
ii) ‘রামসার Site’-এর প্রয়োজনীয়তা:
১. আন্তর্জাতিক সংরক্ষণ মর্যাদা: রামসার সাইট হিসেবে চিহ্নিত হলে সংশ্লিষ্ট জলাভূমিটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং এটি সংরক্ষণের জন্য বিশেষ সরকারি ও আন্তর্জাতিক অনুদান ও নজরদারি পাওয়া যায়।
২. পরিযায়ী পাখির সুরক্ষা: শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি নিরাপদ আশ্রয় ও খাদ্যের খোঁজে এই জলাভূমিগুলিতে আসে, যা তাদের অস্তিত্ব রক্ষায় অপরিহার্য।
৩. ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ ও বন্যা নিয়ন্ত্রণ: এটি স্পঞ্জের মতো অতিরিক্ত জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করে এবং ভূগর্ভস্থ জলের স্তর রিচার্জ করতে সাহায্য করে।
৪. জলবায়ু নিয়ন্ত্রণ ও কার্বন সঞ্চয়: জলাভূমি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে এবং স্থানীয় তাপমাত্রা স্বাভাবিক রাখে।
৫. আর্থ-সামাজিক গুরুত্ব: স্থানীয় জীবিকা, যেমন— মৎস্যচাষ, কৃষি, পর্যটন এবং পরিবেশগত গবেষণার জন্য রামসার সাইটের গুরুত্ব অপরিসীম।
B) i) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনকারী দুটি উৎস উল্লেখ করো। ii) ‘কোনো দুটি প্রজাতির কখনও একেবারে সমান নিসে (Niche) থাকতে পারে না’—উক্তিটির যথার্থতা নিরূপণ করো। iii) শক্তির পিরামিড কী? উদাহরণ দাও।
• সংজ্ঞা: পারমাণবিক বিক্রিয়া, গবেষণা বা তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারের ফলে উৎপন্ন যেসব অব্যবহৃত ও বিপজ্জনক উপজাত দ্রব্য থেকে অনবরত ক্ষতিকারক আলফা (α), বিটা (β) বা গামা (γ) বিকিরণ নির্গত হতে থাকে, সেগুলিকে তেজস্ক্রিয় বর্জ্য বলে।
• উৎস:
১. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Nuclear Power Plants): পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের উচ্ছিষ্টাংশ।
২. চিকিৎসা কেন্দ্র: ক্যানসারের রেডিওথেরাপি এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপের বর্জ্য।
ii) উক্তিটির যথার্থতা নিরূপণ:
উক্তিটি সম্পূর্ণ যথার্থ। বাস্তুবিদ্যায় এটি গাউসের প্রতিযোগিতা বর্জন নীতি (Gause’s Competitive Exclusion Principle) নামে পরিচিত।
• ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যদি দুটি ভিন্ন প্রজাতি একই ধরণের সীমিত সম্পদ (যেমন: খাদ্য, স্থান বা আলো) ব্যবহার করে, তবে একই ইকোলজিক্যাল নিসে (Ecological Niche) তাদের দীর্ঘকাল সহাবস্থান সম্ভব নয়।
• ফলাফল: প্রতিযোগিতায় অপেক্ষাকৃত উন্নত ও অভিযোজনক্ষম প্রজাতিটি বেঁচে থাকে এবং দুর্বল প্রজাতিটি স্থানচ্যুত বা বিলুপ্ত হয়। দুটি প্রজাতিকে একত্রে বাঁচতে হলে নিজেদের খাদ্যাভ্যাস বা সক্রিয়তার সময় পরিবর্তন করে নিসের রূপান্তর ঘটানো বাধ্যতামূলক।
iii) শক্তির পিরামিড ও উদাহরণ:
• সংজ্ঞা: কোনো বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত বিভিন্ন পুষ্টিস্তরের (Trophic levels) মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, তাকে উৎপাদক থেকে পর পর সর্বোচ্চ খাদক পর্যন্ত সাজালে যে উর্ধ্বমুখী নকশা তৈরি হয়, তাকে শক্তির পিরামিড (Pyramid of Energy) বলে। (শক্তির পিরামিড সর্বদা সোজা বা সর্বদাই উর্ধ্বমুখী হয়)।
• উদাহরণ: একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলটি হলো:
ঘাস (উৎপাদক) → ফড়িং (প্রাথমিক খাদক) → ব্যাঙ (গৌণ খাদক) → সাপ (প্রকোষ্ঠ খাদক)।
লিন্ডেম্যানের ১০% সূত্র অনুযায়ী, উৎপাদক স্তরে যদি ১০,০০০ জুল শক্তি থাকে, তবে ফড়িং স্তরে যাবে ১,০০০ জুল, ব্যাঙ স্তরে ১০০ জুল এবং সাপের স্তরে মাত্র ১০ জুল শক্তি স্থানান্তরিত হবে।
