Class 10Question Paper

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৯

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০১৯ সালের বাংলা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2019 with Answer

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৯

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৯

সময় (Exam Time) : ৩ ঘণ্টা ১৫ মিনিট (3 Hours 15 Minutes)

নম্বর (Full Marks) : ৯০ নম্বর (90 Marks)

১. সঠিক উত্তরটি নির্বাচন করাে: (১৭x১=১৭)

১.১. তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানাের কথা বলেছিলেন ?
(ক) ধ্রুবতারা
(খ) শুকতারা
(গ) সন্ধ্যাতারা
(ঘ) রংমশাল

উত্তরঃ  (গ) সন্ধ্যাতারা

১.২. “নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল” –
(ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার
(খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার
(গ) ৭ নং আপ প্যাসেঞ্জার।
(ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার

উত্তরঃ (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার

১.৩. অপূর্বর পিতার বন্ধু হলেন
(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) নিমাইবাবু
(ঘ) গিরীশ মহাপাত্র

উত্তরঃ (গ) নিমাইবাবু

১.৪. “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল” কী ছড়িয়ে রইল ?
(ক) পায়ের দাগ
(খ) কাঠকয়লা
(গ) গােলাপি গাছ
(ঘ) প্রাচীন জলতরঙ্গ

উত্তরঃ (খ) কাঠকয়লা

১.৫. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
(ক) দয়াময় দেবতার প্রতি
(খ) কবির সংগীতের প্রতি
(গ) নিজের প্রতি
(ঘ) ধরিত্রীর প্রতি

উত্তরঃ (গ) নিজের প্রতি

১.৬. কোনটি জয় গােস্বামীর লেখা কাব্যগ্রন্থ?
(ক) বাবরের প্রার্থনা
(খ) অগ্নিবীণা
(গ) রূপসী বাংলা
(ঘ) পাতার পােষাক

উত্তরঃ (ঘ) পাতার পােষাক

১.৭. রাজশেখর বসুর ছদ্মনাম-
(ক) বনফুল
(খ) শ্রীপান্থ
(গ) পরশুরাম
(ঘ) রূপদর্শী

উত্তরঃ (গ) পরশুরাম

১.৮. “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধদিতে আর একটি দোষ” এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন?
(ক) অরণ্যে রােদন
(খ) অল্পবিদ্যা ভয়ংকরী
(গ) হাতের পাঁচ
(ঘ) হ-য-ব-র-ল

উত্তরঃ (খ) অল্পবিদ্যা ভয়ংকরী

১.৯. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে –
(ক) তুলি
(খ) ব্রোঞ্জের শলাকা
(গ) হাড়
(ঘ) নল-খাগড়া

উত্তরঃ (ক) তুলি

১.১০. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে –
(ক) সমাস
(খ) কারক
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি

উত্তরঃ (খ) কারক

১.১১. ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল’ নিম্নরেখ পদটি-
(ক) সম্বােধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্তকারক

উত্তরঃ (গ) সম্বন্ধ পদ

১.১২. যে সমাসে সমাস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে –
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
(ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তরঃ (খ) কর্মধারয় সমাস

১.১৩. কৃত্তিবাস রামায়ণ রচনা করেন—নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ?
(ক) কর্মধারয় সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস

উত্তরঃ (গ) বহুব্রীহি সমাস

১.১৪. ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালাে জলে হরতকী ঘষত।’- বাক্যটি কোন শ্রেণির?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ (খ) জটিল বাক্য

১.১৫. বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?- অর্থগত দিক থেকে এটি-
(ক) না-সূচক বাক্য
(খ) সন্দেহবাচক বাক্য
(গ) প্রশ্নবাচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য

উত্তরঃ (গ) প্রশ্নবাচক বাক্য

১.১৬. ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়-
(ক) কর্তৃবাচ্যে
(খ) ভাববাচ্যে
(গ) কর্মবাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে

উত্তরঃ (খ) ভাববাচ্যে

১.১৭. তাকে টিকিট কিনতে হয়নি– বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল-
(ক) তার টিকিট কেনা হয়নি
(খ) তিনি টিকিট কেনেননি
(গ) তার দ্বারা টিকিট ক্রীত হয়নি
(ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন

উত্তরঃ (খ) তিনি টিকিট কেনেননি

২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১ x ১৯ = ১৯)

২.১. যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও। (১ X ৪= ৪)

২.১.১. ‘অদল-বদলের গল্প’ গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘােষণা করেছিলেন?
উত্তরঃ গ্রাম প্রধান ঘোষণা করেন যে, এরপর থেকে গ্রামের সকলে অমৃতকে অদল এবং হিসাবকে বদল বলে ডাকবে।

২.১.২. “সপ্তাহে বড়ােজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা”– ‘বহুরূপী’ কাকে বলে?
উত্তরঃ যে বহু রূপ ধারণ করে, বিভিন্ন বেশে সজ্জিত হয়ে মানুষের মনোরঞ্জন করে এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করে তাকে বহুরূপী বলে।

২.১.৩. ভামাে যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল?
উত্তরঃ অপূর্বের সঙ্গী ছিল একজন আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা।

২.১.৪. “সূচিপত্রেও নাম রয়েছে”– সূচিপত্রে কী লেখা ছিল?
উত্তরঃ  সূচিপত্র লেখা ছিল- ‘প্রথম দিন’ (গল্প) শ্রী তপন কুমার রায়।

২.১.৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তরঃ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

২.২. যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)

২.২.১. “ছড়ানাে রয়েছে কাছে দূরে!”– কী ছড়ানাে রয়েছে?
উত্তরঃ কাছে দূরে ছড়ানো ছিল শিশুদের শব।

২.২.২. “ছদ্মবেশী অম্বুরাশি-সুতা” কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন?
উত্তরঃ ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুসংবাদ এবং রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ দেওয়ার জন্য অম্বুরাশি-সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন।

২.২.৩. “সখী সবে আজ্ঞা দিল”- বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?
উত্তরঃ বক্তা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিলেন অচেতন পাঁচ কন্যাকে বস্ত্র দিয়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যেতে।

২.২.৪. ‘অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।

২.২.৫. “প্রলয় বয়েও আসছে হেসে”- ‘প্রলয়’ বহন করেও হাসির কারণ কী?
উত্তরঃ কারণ সেই প্রলয়ের মধ্যেই নিহিত রয়েছে নবীনের আগমন বার্তা।

২.৩. যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও: (৩x১=৩)

২.৩.১. “সােনার দোয়াত কলম যে সত্যই হতাে” তা লেখক কীভাবে জেনেছিলন?
উত্তরঃ সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্ৰহ দেখতে গিয়ে লেখক তা জেনেছিলেন।

২.৩.২. দোকানদার লেখককে কলম বিক্রি করারআগে কী জাদু দেখিয়েছিলেন?
উত্তরঃ দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে একটা কাঠের বোর্ডের ওপর সেটা ছুঁড়ে দিয়েছিলেন এবং তারপরেও কলমের নিবটা অক্ষত ছিল।

২.৩.৩. ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন?
উত্তরঃ ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন।

২.৩.৪. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?
উত্তরঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন।

২.৪. যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাও: (৮x১=৮)

২.৪.১. বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখাে।
উত্তরঃ বিভক্তি শব্দের সঙ্গে মিশে থাকে, কিন্তু অনুসর্গ সতন্ত্রভাবে ব্যবহৃত হয়।

২.৪.২. ‘মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা’ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করাে।
উত্তরঃ মন্দিরে= অধিকরণ কারক, এ বিভক্তি।

২.৪.৩. ব্যাসবাক্যসহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উত্তরঃ পিতামাতা= পিতা ও মাতা (দ্বন্দ্ব সমাস)।

২.৪.৪. ‘মেঘেঢাকা’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করাে।
উত্তরঃ মেঘেঢাকা= মেঘ দ্বারা ঢাকা (করণ তৎপুরুষ)

২.৪.৫. বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।
উত্তরঃ অঙ্কিতা এক ঘন্টা ধরে কেবল বিজ্ঞান পড়ছে। এই বাক্যে ‘এক ঘন্টা ধরে’ পদগুলি হল বিধেয় প্রসারক।

২.৪.৬. ‘ঠিক ইসাবের মতাে জামাটি না পেলে ও স্কুলে যাবে না।’- যৌগিক বাক্যে পরিবর্তন করাে।
উত্তরঃ ঠিক ইসাবের মতো জামাটি পাবে এবং ও স্কুলে যাবে।

২.৪.৭. কর্তৃবাচ্য কাকে বলে?
উত্তরঃ যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে।

২.৪.৮. ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না।’- ভাববাচ্যে পরিবর্তন করাে।
উত্তরঃ ভাববাচ্য= তাদের আর স্বপ্ন দেখা হলো না।

২·৪.৯. অলােপ সমাস কী?
উত্তরঃ যে সমাসের সমস্তপদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে।

২.৪.১০. সে তখন যেতে পারবে না- হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করাে।
উত্তরঃ হ্যাঁ-বাচক বাক্য= সে কি তখন আর যেতে পারবে?

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: (৩+৩=৬)

৩.১. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (১x৩=৩)

৩.১.১. “যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।”– “আহ্লাদ’ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী? (১+২)
৩.১.২. “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভােগ করে।”- কার কথা বলা হয়েছে? তার ‘পাগলামিটি’ কী? (১+২)

৩.২. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (১x৩=৩)

৩.২.১. “অতি মনােহর দেশ” – এই ‘মনােহর দেশে’র সৌন্দর্যের পরিচয় দাও। [৩]
৩.২.২. “অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে” কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কী? [১+২]

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (৫)

৪.১. ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও।
৪.২. “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”- হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? (৩+২)

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (৫)

৫.১. “চিরচিহ্ন দিয়ে গেল। তােমার অপমানিত ইতিহাসে।”- “তােমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার ‘অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। (১+৪)
৫.২. “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখাে।

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (৫)

৬.১. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- কারা কালি তৈরি করতেন? তারা কীভাবে কালি তৈরি করতেন? (১+৪)
৬.২. “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” লেখকের এমন মন্তব্যের কারণ কী? (৫)

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (৪)

৭.১. “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”- কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? (১+৩)
৭.২. “ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখাে!” – বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনােভাব লক্ষ্য করা যায়? (১+৩)

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও: (২x৫=১০)

৮.১. “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ােলােক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”- বক্তা কাকে, কেন একথা বলেছিলেন? (১+৪)
৮.২. “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” – কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা? (২+৩)
৮.৩. ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যােগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। (৫)

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে: (৪)

One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.

উত্তরঃ  একদিন একটি শিয়াল আঙ্গুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল একটি আঙ্গুরলতা থেকে পাকা আঙ্গুর ঝুলছে। সে লাফ দিল কিন্তু পৌঁছাতে পারল না। কারণ তারা তার নাগালের বাইরে ছিল।

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: (৫)

১০.১. বৃক্ষরােপণ-উপযােগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করাে।
১০.২. বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে: (১০)

১১.১ বিজ্ঞান ও কুসংস্কার
১১.২ তােমার প্রিয় ঋতু
১১.৩ ছুটির দিন
১১.৪ বিশ্ব-উয়ায়ন

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৯

Shares:

Related Posts

Class 10 Mathematics Chapter 01 Koshe Dekhi 1.1 Question Answer
Class 10

Class 10 Mathematics Chapter 01 Koshe Dekhi 1.1 Question Answer | দশম শ্রেণীর অধ্যায় ০১ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.১ সমাধান

Class 10 Mathematics Chapter 01 Koshe Dekhi 1.1 Question Answer দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় “একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ” আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে আমরা শিখব কীভাবে একটি
Class-10-Bangla-Chapter-04-MCQ-Question-Answer
Class 10

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।
Class 10 English Lesson 08 The Snail Comprehension Exercise Question Answer
Class 10

Class 10 English Lesson 08 The Snail Comprehension Exercise Question Answer | দশম শ্রেণীর ইংরেজি পাঠ ০৮ The Snail বোধগম্যতা যাচাই প্রশ্নোত্তর

Class 10 English Lesson 08 The Snail Comprehension Exercise Question Answer দশম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পাঠ “ দ্য স্নেল উইলিয়াম কপার এর রচিত পাঠের বোধগম্যতা যাচাই প্রশ্নোত্তর।” শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
Madhyamik 2026 Physical Science Question Paper Solution মাধ্যামিক ২০২৬ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র সমাধান সহ
Class 10

Madhyamik 2026 Physical Science Question Paper Solution | মাধ্যামিক ২০২৬ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র সমাধান সহ

Madhyamik 2026 Mathematics Question Paper Solution মাধ্যামিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এখানে দেওয়া হলো। এই পোস্টে বহুবিকল্পধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর, গাণিতিক সমস্যা ও ব্যাখ্যামূলক প্রশ্নের ধাপে ধাপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *