Class 12

Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 3 History Question Paper with Solution PDF 2025-26

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র ও সমাধান অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এবং উত্তর লেখার দক্ষতা বাড়াতে পারবে। এটি পরীক্ষার প্রস্তুতিকে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তুলবে।

নিচে আমরা পাঠকদের জন্য বিশেষভাবে একটি প্রশ্নপত্র ও তার পূর্ণ সমাধানের PDF যুক্ত করেছি। এতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশ্লেষণ সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে ও প্রস্তুতি নিতে পারেন। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি হবে এক দারুণ সহায়ক উপকরণ। প্রশ্নপত্র ও সমাধান একসাথে পেয়ে পাঠকরা শুধু উত্তরই পাবেন না, বরং প্রতিটি বিষয়ের গভীর ধারণাও অর্জন করতে পারবেন।

History Question Paper 2025-26
MCQ Mode

1. প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন —

ওয়ালচাঁদ হীরাচাঁদ
কিলাচাঁদ দেবচাঁদ
চিদাম্বরম পিল্লাই
নরোত্তম মোরারজি
C. চিদাম্বরম পিল্লাই

2. অবশিল্পায়নের প্রধান কারণ ছিল —

ব্যবসার প্রসার
বৈষম্যমূলক শুল্কনীতি
সুসম শুল্কনিতি
কৃষিকাজে অনাগ্রহ
B. বৈষম্যমূলক শুল্কনীতি

3. “ডুরান্ড লাইন” হলো —

ভারত – বাংলাদেশ সীমারেখা
ভারত – তিব্বত সীমারেখা
ভারত – চীন সীমারেখা
ভারত – আফগানিস্তান সীমারেখা
D. ভারত – আফগানিস্তান সীমারেখা

4. ‘ইউরোপের ককপিট’ বলা হয় —

বেলজিয়ামকে
স্পেনকে
নেদারল্যান্ডকে
পর্তুগালকে
A. বেলজিয়ামকে

5. ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?

ইংল্যান্ড
ফ্রান্স
স্পেন
হল্যান্ড
D. হল্যান্ড

6. ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো —

পায়েজ
নুনিজ
আব্দুর রজ্জাক
নিকোলো ডি কন্টি
C. আব্দুর রজ্জাক

7. আল-বিরুনি কোন ভাষায় ‘কিতাব-উল-হিন্দ’ রচনা করেছিলেন?

হিব্রু
আরবি
পারসিক
হিন্দি
B. আরবি

8. “বিজয়নগর রাজ্য ছিল শান্তিলাভক ও সমৃদ্ধ”—মন্তব্যটি করেছেন —

ইবন বতুতা
জি. বি. তাভার্নিয়ের
আব্দুর রজ্জাক
টমাস রো
C. আব্দুর রজ্জাক

9. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

Column I Column II
i. মামালুক রাজবংশ a. 1451-1526 খ্রিষ্টাব্দ
ii. তুঘলক রাজবংশ b. 1320-1413 খ্রিষ্টাব্দ
iii. খলজি রাজবংশ c. 1414-1451 খ্রিষ্টাব্দ
iv. লদি রাজবংশ d. 1290-1320 খ্রিষ্টাব্দ
v. সৈয়দ রাজবংশ e. 1206-1290 খ্রিষ্টাব্দ

i-a, ii-b, iii-c, iv-d, v-e
i-b, ii-c, iii-a, iv-e, v-d
i-e, ii-d, iii-b, iv-c, v-a
i-e, ii-b, iii-d, iv-a, v-c
D. i-e, ii-b, iii-d, iv-a, v-c

10. ‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেন?

তাভার্নিয়ের
বার্নিয়ের
টেরি
পেলসার্ট
A. তাভার্নিয়ের

11. ‘অবাধ বাণিজ্য নীতি’র প্রবক্তা হলেন —

কোলবার্ট
অ্যাডাম স্মিথ
চতুর্দশ লুই
নেপোলিয়ান বোনাপার্ট
B. অ্যাডাম স্মিথ

12. ঠিক উত্তরের নির্ণয় করো:
বিবৃতি (a): ইংরেজদের বাণিজ্যকেন্দ্র ছিল মাসুলিপত্তনম, পন্ডিচেরি, শ্রীরামপুর।
বিবৃতি (b): ফরাসীদের বাণিজ্যকেন্দ্র ছিল মাসে, পন্ডিচেরি, চন্দননগর।
বিবৃতি (c): ওলন্দাজদের বাণিজ্যকেন্দ্র ছিল বিদর, সুরাট, কলকাতা।

a-সত্য, b-মিথ্যা, c-সত্য
a-মিথ্যা, b-সত্য, c-মিথ্যা
a-সত্য, b-সত্য, c-মিথ্যা
a-মিথ্যা, b-মিথ্যা, c-সত্য
B. a-মিথ্যা, b-সত্য, c-মিথ্যা

13. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) সম্পদের নির্গমন (a) টমাস মুনরো
(ii) রায়তওয়ারী বন্দোবস্ত (b) দাদাভাই নৌরজি
(iii) মহলওয়ারী বন্দোবস্ত (c) লর্ড কর্নওয়ালিস
(iv) চিরস্থায়ী বন্দোবস্ত (d) এলফিনস্টোন

(i – b), (ii – a), (iii – d), (iv – c)
(i – c), (ii – d), (iii – a), (iv – b)
(i – d), (ii – c), (iii – b), (iv – a)
(i – b), (ii – d), (iii – a), (iv – c)
A. (i – b), (ii – a), (iii – d), (iv – c)

14. ‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল?

1830 খ্রিস্টাব্দে
1831 খ্রিস্টাব্দে
1798 খ্রিস্টাব্দে
1800 খ্রিস্টাব্দে
A. 1830 খ্রিস্টাব্দে

15. কালানুক্রম অনুযায়ী ঘটনাগুলি সাজাওঃ
(i) কলকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা
(ii) কোড কর্ণওয়ালিসের প্রবর্তন
(iii) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত কলেজিয়েট প্রতিষ্ঠা
(iv) দায়রা প্রথার অবসান

(i), (i), (iv), (iii)
(i), (ii), (iii), (iv)
(iii), (ii), (iv), (i)
(iv), (ii), (i), (iii)
B. (i), (ii), (iii), (iv)

16. ‘চারমিনার’ কোথায় অবস্থিত?

পাণ্ডুয়া
দিল্লি
হায়দ্রাবাদ
নাগপুর
C. হায়দ্রাবাদ

17. বাক্যগুলি কালানুক্রম অনুযায়ী সাজাও —
(a) মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন
(b) ইবন বতুতা মুহাম্মদ বিন তুঘলকের দরবারে আসেন
(c) আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন
(d) বার্নিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন

a – b – c – d
b – a – d – c
d – a – c – b
c – d – b – a
A. a – b – c – d

18. ‘তেলুগু কবিতার জনক’ হিসেবে পরিচিত কে?

কৃষ্ণদেবরায়
দ্বিতীয় দেবরায়
পেদ্দনা
প্রথম হরিহর
C. পেদ্দানা

19. রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন?

শৈব
বৈষ্ণব
বৌদ্ধ
জৈন
B. বৈষ্ণব

20. সুফি পীর অথবা মুরশিদ সাধারণতঃ থাকতেন—

খানকায়
জুহাদে
তওবায়
রিজায়
A. খানকায়

21. বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করোঃ

বিবৃতি (a): 1822 খ্রিস্টাব্দে ডম পেদ্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন।
বিবৃতি (b): এখন ব্রাজিলবাসী ৭ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’ রূপে উদযাপন করে।

(b) হলো (a)-এর কারণ
(a) এবং (b) পরস্পরবিরোধী
(a) সত্য কিন্তু (b) ভুল
(a) এবং (b) উভয়ই ভুল
A. (b) হলো (a)-এর কারণ

22. “উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিগুলিকে সভ্য করে তোলা।” — এই উক্তির প্রবর্তক হলেন —

জেমস জোল
জুল ফেড়ি
লর্ড মেকলে
অ্যাডাম স্মিথ
B. জুল ফেড়ি

23. ‘প্রাচ্যের সিজার’ নামে পরিচিত হলেন —

আলবুকার্ক
মার্কো পোলো
উইলিয়াম হকিন্স
ভাস্কো-দা-গামা
A. আলবুকার্ক

24. ভারতে ‘আধুনিক পুলিশ ব্যবস্থা’র জনক হিসাবে পরিচিত ছিলেন —

ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্নওয়ালিস
লর্ড ক্যানিং
চার্লস মেটক্যাফ
B. লর্ড কর্নওয়ালিস

25. সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়?

1771 খ্রিস্টাব্দে
1772 খ্রিস্টাব্দে
1773 খ্রিস্টাব্দে
1774 খ্রিস্টাব্দে
D. 1774 খ্রিস্টাব্দে

26. কৃষ্ণদেবরায় কোন রাজবংশের রাজা ছিলেন?

সঙ্গম রাজবংশ
সালুভ রাজবংশ
তুলুভ রাজবংশ
আরাবিদু রাজবংশ
C. তুলুভ রাজবংশ

27. ‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত হলো ……………… শহর।

বিদর
গুলবর্গা
বিজাপুর
গোলকুণ্ডা
C. বিজাপুর
📢 নতুন আপডেট সম্পর্কে জানুন

আমাদের পোস্টের সর্বশেষ আপডেট, নতুন কন্টেন্ট এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবসময় পেতে আমাদের চ্যানেল ও পেজগুলোতে Follow অথবা Join করে রাখুন। আপনার সাথে আমাদের সংযোগ যত বেশি থাকবে, তত দ্রুত আমরা আপনাকে নতুন তথ্য পৌঁছে দিতে পারব।

28. তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল?

1566 খ্রিস্টাব্দে
1565 খ্রিস্টাব্দে
1558 খ্রিস্টাব্দে
1556 খ্রিস্টাব্দে
B. 1565 খ্রিস্টাব্দে

29. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

ইলিয়াস শাহ
হুসেন শাহ
সিকন্দর শাহ
নাসিরুদ্দিন মুহম্মদ শাহ
A. ইলিয়াস শাহ

30. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় …………….. নদীর তীরে।

কাবেরী
নর্মদা
কৃষ্ণা
তুঙ্গভদ্রা
D. তুঙ্গভদ্রা

31. প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তাঁর মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন —

রামানন্দ
কবীর
তুলসীদাস
মীরাবাঈ
A. রামানন্দ

32. ঠিক / ভুল নির্ণয় করো :
ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন —
(i) রালফ ফিচ
(ii) উইলিয়াম হকিন্স
(iii) আলমাসুদী
(iv) টমাস রো

(i), (ii), (iii), (iv) ভুল
(ii), (iv) ঠিক এবং (i), (iii) ভুল
(i), (ii), (iii), (iv) ঠিক
(i), (ii), (iii) ভুল এবং (iv) ঠিক
B. (ii), (iv) ঠিক এবং (i), (iii) ভুল

33. ‘গুরু কা লঙ্গর’ প্রতিষ্ঠা করেন —

নানক
কবীর
নামদেব
রামানন্দ
A. নানক

34. কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় ?

গজল
কাওয়ালি
ভাটিয়ালি
কীর্তন
B. কাওয়ালি

35. কার স্মৃতি রক্ষার্থে ‘কুতুব মিনার’ নির্মিত হয়েছিল ?

নিজামুদ্দিন আউলিয়া
নাসিরুদ্দিন চিরাগ
সিকন্দর শাহ
কুতুবুদ্দিন বখতিয়ার কাকি
D. কুতুবুদ্দিন বখতিয়ার কাকি

36. ‘Imperium’ শব্দটির উৎপত্তি হয়েছে —

গ্রিক শব্দ থেকে
ল্যাটিন শব্দ থেকে
ইংরেজি শব্দ থেকে
জার্মান শব্দ থেকে
B. ল্যাটিন শব্দ থেকে

37. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল —

ব্রিটিশরা
ফরাসিরা
পর্তুগিজরা
ওলন্দাজরা
C. পর্তুগিজরা

38. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও —

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) টিপু সুলতান (a) লর্ড কর্নওয়ালিশ
(ii) শ্রীরঙ্গপত্তনের সন্ধি (b) চিলিয়ানওয়ালার যুদ্ধ
(iii) ওয়ারেন হেস্টিংস (c) দ্বিতীয় ইং-মহীশুর যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি (d) সলবাই-এর সন্ধি

i-d, ii-a, iii-c, iv-b
i-b, ii-d, iii-a, iv-c
i-c, ii-a, iii-d, iv-b
i-a, ii-c, iii-b, iv-d
C. i-c, ii-a, iii-d, iv-b

39. সঠিক পরিভাষাসহ চার্ট / ডায়াগ্রাম টি পূর্ণ করো।
svgviewer output

চিরস্থায়ী বন্দোবস্ত
ভাইয়াচারী ব্যবস্থা
মালগুজারি ব্যবস্থা
রায়তওয়ারি ব্যবস্থা
A. চিরস্থায়ী বন্দোবস্ত

40. ঠিক না ভুল নির্ণয় করো :
ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের পর্যায়গুলি হলো —

(i) শিল্পজাত মূলধন
(ii) কৃষি মূলধন
(iii) জাতীয় মূলধন
(iv) বাণিজ্যিক মূলধন

(i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(i), (iii), (iv) ঠিক এবং (ii) ভুল
(ii), (iii), (iv) ঠিক এবং (i) ভুল
B. (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
History Question Paper History 3.7 MB High Quality .pdf
📢 গুরুত্বপূর্ণ বার্তা

আমাদের লক্ষ্য সবসময় শিক্ষার্থীদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা। তবুও অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে গেলে, আমরা চাই সেটি যেন দ্রুত সংশোধন করা হয়।

যদি উপরের পোস্টটিতে কোনো ভুল বা অসঙ্গতি খুঁজে পান, অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন। আপনার সহযোগিতা আমাদের জন্য অমূল্য — কারণ আমরা চাই না কোনো শিক্ষার্থী ভুল শিখুক।

মনে রাখবেন: আপনার দেওয়া ছোট্ট একটি মন্তব্য অনেকের শেখার পথ সঠিক রাখতে সাহায্য করবে।

Shares:

Related Posts

Higher-Secondary-History-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary History Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023
Class 12 Semester 3 Education Question Paper with Solution PDF
Class 12

Class 12 Semester 3 Education Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 3 Education Question Paper with Solution PDF 2025-26 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র
Class 12 Semester 4 English Three Questions Short Question Notes
Class 12

Class 12 Semester 4 English Three Questions Short Question Notes | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার Three Question সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 12 Semester 4 English Three Questions Short Question Notes দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইংরেজি পাঠ “Three Questions” শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। লিও টলস্টয়ের এই গল্পটি জীবনের বাস্তব
Class 12 Semester 4 English Three Questions Short Question Notes
Class 12

Class 12 Semester 4 English Three Questions Long Question Notes | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার Three Question দীর্ঘউত্তরধর্মী প্রশ্ন উত্তর

Class 12 Semester 4 English Three Questions Long Question Notes দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইংরেজি পাঠ “Three Questions” শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। লিও টলস্টয়ের এই গল্পটি জীবনের বাস্তব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *